ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

কৃষক বঞ্চিত হলে কাউকে ছাড় দেয়া হবে না : কৃষি উপদেষ্টা

#
news image

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কৃষকের উন্নয়ন হলেই জনগণের প্রকৃত উন্নয়ন হবে। কৃষকের কিভাবে উন্নতি হবে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তারা বঞ্চিত হলে কাউকে ছাড় দেয়া হবে না।

তিনি সোমবার বিকেলে খুলনা মহানগরীর দৌলতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার আঞ্চলিক কার্যালয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের খুলনা অঞ্চলের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, কৃষি বিভাগে ডক্টরেট ডিগ্রিধারীর সংখ্যা বেশি। তার মানে তারা বেশি শিক্ষিত। এটাকে কৃষকের স্বার্থে কাজে লাগাতে হবে। তা না করে ও কৃষকের কাছে না গিয়ে অফিসের এসি রুমে বসে থাকলে চলবে না। তিনি বলেন, শুধু প্রকল্প গ্রহণ করলেই হবে না, বরং এটি জনগণের স্বার্থে কতটুকু প্রয়োজনীয় আগে তা যাচাই করে নিশ্চিত হতে হবে।

তিনি বলেন, কৃষি প্রণোদনা দুর্নীতির আখড়া। হয় এটি বিতরণে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, না হয় বন্ধ করে দিতে হবে।

মতবিনিময় সভায় উপদেষ্টা খুলনা অঞ্চলের কৃষির সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন সম্পর্কে অবহিত হন। সভায় জানানো হয়, খুলনা অঞ্চলে কৃষির প্রধান সমস্যা জলাবদ্ধতা। এ সমস্যা দূর করা গেলে এ অঞ্চলে লক্ষাধিক হেক্টর জমি চাষের আওতায় আনা যাবে। জলাবদ্ধতা দূর করতে হলে এ অঞ্চলের ৫০০ কিলোমিটার দৈর্ঘ্যের ৬৪০টি খাল খনন করা প্রয়োজন।

সভায় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পিপিসি) ড. মো. মাহমুদুর রহমান, খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত পরিচালক, খুলনা বিভাগের সকল জেলা প্রশাসক-সহ কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তরসমূহের খুলনা অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

১০ ডিসেম্বর, ২০২৪,  2:45 AM