ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

গাজীপুরে ঝুট দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মারামারি, আহত ২

#
news image

গাজীপুর মহানগরীর গাছা থানার শরীফপুর এলাকায় তৈরি পোশাক কারখানার ঝুট দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। 

এতে উভয় পক্ষের দুই জন আহত হয়েছেন।  বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর ৩৬ নম্বর ওয়ার্ডের শরীফপুর নতুন বাজার এলাকার ইউরো নিট ও বিএসএমএল নামে ওই দুটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।  এসময় উভয় পক্ষের সংঘর্ষে এনসিপি নেতা সাকিবুল ইসলাম (এস কে শাকিল) ও মোয়াকিব গুরুতর আহত হয়েছেন। 

আহতদের মধ্যে সাকিবুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। আহত মোয়াকিব গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।  ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সাকিবুল ইসলাম ( এস কে শাকিল) ও আনিছ মাস্টার দলবল নিয়ে ওই কারখানা দুটিতে ঢুকে জোরপূর্বক ঝুট নেওয়ার চেষ্টা চালান।  খবর পেয়ে মোয়াকিব তার দলবল নিয়ে এতে বাধা দেয়।  এসময়  উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  পরে মোয়াকিবকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।  অপর দিকে রাতে মোয়াকিবকে হাসপাতালে দেখতে গিয়ে মারধরের শিকার হয়েছেন সাকিবুল। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় আহত মোয়াকিবের পিতা আবুল কালাম বাদী হয়ে ১৩ জনকে অভিযুক্ত করে গাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

এব্যাপারে জিএমপি গাছা থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  তদন্তের স্বার্থে অভিযুক্তদের নামোল্লেখ করা যাচ্ছে না।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

০২ অক্টোবর, ২০২৫,  11:44 PM