ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ

#
news image

আইসিসি নারী বিশ্বকাপে দূর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে টাইগ্রেসরা।

ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিকের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে ১১৩ বল হাতে রেখে পাকিস্তানকে পরাস্ত করেছে বাংলাদেশ। 

বিশ্বকাপের প্রথম ম্যাচেই নিজেকে প্রমান করলেন ২৮ বছর বয়সী ঝিলিক। ৭৭ বলে ৮টি বাউন্ডারিসহ ৫৪ রানে অপরাজিত ছিলেন ঝিলিক।

এর আগে লেগ স্পিনার স্বর্ণা আক্তারের ৫ রানে ৩ ও পেসার মারুফা আক্তরের ৩১ রানে ২ উইকেটে পাকিস্তান ৩৮.৩ ওভারে মাত্র ১২৯ রানে গুটিয়ে যায়। জবাবে বাংলাদেশ ৩১.৩ ওভারে ৩ উইকেটে ১৩১ রান সংগ্রহ করলে ৭ উইকেটে জয় নিশ্চিত হয়। 

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠায় পাকিস্তান। সেই সুযোগটি দারুনভাবে কাজে লাগিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানী ব্যাটারদের কোনভাবেই পার্টনারশীপ গড়তে দেয়নি। মারুফা তার প্রথম ওভারের শেষ দুই বলে দুই উইকেট দখল করে পাকিস্তান শিবিরে প্রাথমিক ধাক্কা দেন। ওমাইমা সোহাইল ও অভিজ্ঞ সিদরা আমিনকে শূন্য রানে ফেরত পাঠান মারুফা। আরেক ওপেনার মুনিবা আলিকে ১৭ রানের বেশী করতে দেননি নাহিদা আক্তার। সেট ব্যাটার রামিন শামিমকে ২৩ রানে ফিরতি ক্যাচে পরিনত করে বাংলাদেশকে আবারো সাফল্য এনে দেন নাহিদা। 

অধিনায়ক ফাতিমা সানা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ২২ রানে তাকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ফাহিমা খাতুন। 

বাকি কাজটুকু সেড়েছেন স্বর্ণা। দ্রুত ৩ উইকেট তুলে নিয়ে তিনি পাকিস্তানের স্কোর বড় হতে দেননি। 

১৩০ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশকে শুরু থেকেই আত্মবিশ্বাসী মনে হয়েছে। যদিও দলীয় ৭ রানে ওপেনার ফারজানা হককে (২) হারায় বাংলাদেশ। কিন্তু একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে নিয়ে গেছেন ঝিলিক। দলীয় ৩৫ রানে শারমিন আক্তারের (১০) উইকেট হারানোর পর অধিনায়ক জ্যোতির সাথে জুটি গড়ার চেষ্টা করেন ঝিলিক।

তৃতীয় উইকেটে ঝিলিক-জ্যোতি জুটি ৬২ রান যোগ করলে বাংলাদেশের জয় সময়ের ব্যপার হয়ে দাঁড়ায়। ৩১.১ ওভারে সোবহানা মোস্তারিকে (২৪) নিয়ে বাংলাদেশকে এবারের আসরের প্রথম জয় উপহার দেন ঝিলিক।

বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখানো মারুফা হয়েছেন ম্যাচ সেরা। 

৭ অক্টোবর গৌহাটিতে পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী ইংল্যান্ড।

নিজস্ব প্রতিবেদক :

০৩ অক্টোবর, ২০২৫,  12:21 AM