ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বেলকুচিতে মেধাবী তরুণ হত্যা: এলাকায় বিক্ষোভ ও দ্রুত বিচারের দাবি

#
news image

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামে মেধাবী তরুণ আবু হুরাইরা (মিজান, ২২) হত্যার প্রতিবাদে রবিবার (১২ অক্টোবর) সকালে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে দেলুয়াকান্দি গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি উপজেলায় এসে শেষ হয়। পরে এক প্রতিবাদ সভায় বক্তারা হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মিজান দেলুয়াকান্দি গ্রামের মৃত আমজাদ শেখের ছেলে। তিনি শান্ত স্বভাবের ও মেধাবী তরুণ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। ২০২৩ সালে বেলকুচি মডেল কলেজ থেকে মানবিক বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি।

গত ৮ অক্টোবর বুধবার মাগরিবের পর উত্তর চন্দনগাঁতী গ্রামের একদল নেশাগ্রস্ত সন্ত্রাসী দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে মিজানকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উত্তরা হাই কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আইসিইউতে তার মৃত্যু হয়।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ বাড়িতে আনার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, মিজান মাদকবিরোধী অবস্থান নেওয়ায় সন্ত্রাসীরা ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। এতে এলাকায় গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে যিনি সাহসিকতার সঙ্গে এগিয়ে এসেছিলেন, সেই মিজানকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানাচ্ছি।”

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, “ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা হবে।”

খন্দকার মোহাম্মাদ আলী, রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ :

১৩ অক্টোবর, ২০২৫,  5:10 PM