ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

দাকোপে বেডস বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

#
news image

খুলনার দাকোপে বেডস বাংলাদেশের উদ্যোগে র‌্যালী, আলোচনা সভা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়াসহ নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস  পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) সকালে দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়নের কাঁকড়াবুনিয়া গ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস  উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা বেডস বাংলাদেশ এর উদ্যোগে এবং বানিশান্তা ইউনিয়ন পরিষদ-এর সহযোগিতায় এসব কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটির সদস্য, ইউনিয়ন পরিষদের প্রতিনিধিরা, সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তা, তরুণ-তরুণী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর্মসূচির মূল আকর্ষণ ছিল বাস্তবভিত্তিক দুর্যোগ মোকাবিলা মহড়া। অংশগ্রহণকারীরা সেখানে দুর্যোগের আগাম সতর্কতা, প্রস্তুতি গ্রহণ, আশ্রয়স্থলে সরে যাওয়া, উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসেবা প্রদান এবং দুর্যোগ-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমের অনুশীলন করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ঝুঁকি দিন দিন বাড়ছে। এসব পরিস্থিতিতে জনগণের সচেতনতা ও আগাম প্রস্তুতিই দুর্যোগের ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়।

তারা আরও বলেন, স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া দুর্যোগ মোকাবিলা টেকসই হতে পারে না। তাই প্রত্যেক পরিবারের উচিত দুর্যোগের আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া এবং সন্তানদেরও প্রশিক্ষিত করা।

বেডস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মোঃ মুজাহিদুল ইসলাম জানান, স্থানীয় কমিউনিটির পক্ষ থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দুর্যোগ-সহনশীল অবকাঠামো উন্নয়ন, নারী ও যুবদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, এবং দুর্যোগ বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি বাড়ানোর দাবি জানানো হয়েছে।

তিনি আরো বলেন, দিবসটি উপলক্ষে আয়োজিত মাঠ মহড়ার মাধ্যমে স্থানীয় জনগণ দুর্যোগের আগে, সময় এবং পরবর্তী সময়ে করণীয় বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। অংশগ্রহণকারীরা এ আয়োজনের জন্য বেডস বাংলাদেশ এবং সহযোগী সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

১৩ অক্টোবর, ২০২৫,  8:39 PM