ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

গলাচিপায় ফেয়ার প্রাইজে চাল বিতরণে স্বচ্ছতা ও সঠিক ওজন নিশ্চিত

#
news image

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডে ফেয়ার প্রাইজ কার্ডধারীদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে এবং সঠিক ওজনে চাল বিতরণ করা হয়েছে।

চাল বিতরণ কার্যক্রম পরিচালনা করেন স্থানীয় ডিলার হাফেজ মোঃ কাইয়ুম। তিনি মোট ৩৮৭ জন উপকারভোগীর মাঝে ২৯ কেজি ৬০০ গ্রাম করে চাল বিতরণ করেন। প্রতিটি পরিবার চাল গ্রহণ করেন সরকার নির্ধারিত প্রতি কেজি ১৫ টাকা মূল্যে।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন গোলখালী ইউনিয়নের টেক অফিসার মোসাঃমনিরা সুলতানা মুন্নি তার উপস্থিতিতে স্বচ্ছতা বজায় রেখে এবং সরকারি নির্দেশনা মেনে বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।

চাল গ্রহণকারী অনেকেই জানান, সরকার নির্ধারিত মূল্যে সঠিক ওজনে চাল পেয়ে তারা খুবই সন্তুষ্ট। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডাঃ মোঃ ইউনুস বলেন, “ফেয়ার প্রাইজ কার্যক্রম দেশের নিম্নআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” স্থানীয় বাসিন্দারাও এই মতের সাথে একমত পোষণ করেছেন।

পটুয়াখালী প্রতিনিধি :

১৫ অক্টোবর, ২০২৫,  8:07 PM