ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেলের পেছনে গাড়ির ধাক্কা, দুই বন্ধু নিহত

#
news image

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সোয়া ৯টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান ও ঢাকার কেরানীগঞ্জের সীমানায় আবদুল্লাপুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন আহমেদ নোমান (২৮) ও মুজিবুল হক (২৮)। তাঁরা দুজন বন্ধু ছিলেন। তাঁদের দুজনের বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলায়। তাঁরা মোটরসাইকেলে করে ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন।
শ্রীনগর হাসাড়া হাইওয়ে থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রাতে মোটরসাইকেলে করে দুই বন্ধু নোমান ও মজিবুল মাওয়ার দিকে যাচ্ছিলেন। তাঁদের মোটরসাইকেলটি রাত সোয়া ৯টার দিকে আবদুল্লাপুর টোল প্লাজা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় মোটরসাইকেলসহ রোমান ও মজিবুল সড়কে ছিটকে পড়ে নিহত হন।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম মাহমুদুল হক আজ মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, রাতে নিহত ব্যক্তিদের স্বজনেরা মরদেহ শনাক্ত করে নিয়ে গেছেন। ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করার চেষ্টা চলছে।

আবুল কাশেম, মুন্সীগঞ্জ প্রতিনিধি :

১৫ অক্টোবর, ২০২৫,  9:10 PM