ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

ই-বেইলবন্ড চালুর মাধ্যমে এক ক্লিকে বারো ধাপের অবসান ঘটবে: আসিফ নজরুল

#
news image

নারায়ণগঞ্জে ই-বেইলবন্ড চালু মাধ্যমে এক ক্লিকে বারো ধাপের অবসান ঘটবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ নারায়ণগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে নারায়ণগঞ্জে ‘ই-বেইলবন্ড’ এর পাইলটিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘নারায়ণগঞ্জকে মুক্তির প্রতীক হিসেবে দেখতে এখানে ‘ই-বেইলবন্ড প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সেবায় গতি আসবে। এর মাধ্যমে এক ক্লিকে বারো ধাপের অবসান হলো। এটি নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 

এ উদ্যোগের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হলো।’

বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, প্রযুক্তির মাধ্যমে আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। ই-বেইলবন্ড সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ। 

মিনিস্ট্রিয়াল উদ্যোগের মাধ্যমে এ কাজটি হয়েছে তাই আইন মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সবাইকে তিনি ধন্যবাদ জানান। কোন ভেন্ডর ডিপেন্ডেন্ট না হয়ে আইসিটি বিভাগের কর্মকর্তারা এ সফটওয়্যার তৈরি করেছেন যা অসামান্য সফলতা বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ সহকারী আরও বলেন, এটি ব্যাপক ব্যবহারের সুবিধার্থে ওয়েব এপ্লিকেশনের পাশাপাশি সফটওয়্যার তৈরি করা যেতে পারে যাতে এন্ড্রোয়েড ফোন ব্যবহারকারীরাও এ সুবিধা পায়। এক্ষেত্রে আইসিটি বিভাগের সহযোগিতা চাওয়া হলে করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানসহ আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ই-বেইলবন্ডের মাধ্যমে এখন থেকে অভিযুক্ত ব্যক্তিদের জামিন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হবে, যা বিচার প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে।

নিজস্ব প্রতিবেদক :

১৬ অক্টোবর, ২০২৫,  12:38 AM