ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

সাতক্ষীরার কলারোয়ায় নবজাতক কন্যাকে হত্যায় মা গ্রেফতার

#
news image

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তৃতীয়বার কন্যা সন্তান হওয়ায় জন্ম নেওয়ায় মাত্র পাঁচ দিনের নবজাতককে পানিতে ফেলে হত্যা করেছেন পাষন্ড মা। এই হৃদয়বিদারক ঘটনায় নবজাতকের মা শারমিন আক্তারকে গ্রেফতার

করেছে পুলিশ।

সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাজিরহাট হাইস্কুল বলফিল্ড সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত শারমিন আক্তার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে। তার স্বামী ইব্রাহিম খলিল শ্যামনগর উপজেলার নওয়াবেকী এলাকার বাসিন্দা। তিনি শ্বশুরবাড়ি রঘুনাথপুর এলাকায় বসবাস করতেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম জানান, সোমবার বিকেলে নবজাতককে নিয়ে বাইরে যান শারমিন আক্তার। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে জানান, সন্তানটি নিখোঁজ। পরে ইব্রাহিম খলিল থানায় গিয়ে নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশের সন্দেহ হয়।

পরে থানার একটি তদন্ত টিম ঘটনাস্থলে গিয়ে রাত আনুমানিক ১২টার দিকে সত্য উদঘাটন করে। জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন, তৃতীয়বার কন্যা সন্তান জন্ম নেওয়ায় পারিবারিক চাপে ও মানসিক ক্ষোভে নবজাতককে পাশের সরকারি খালের কচুরিপানার নিচে ফেলে দেন।

তিনি আরো জানান, "নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এই ঘটনায় নবজাতকের দাদী খাদিজা খাতুন কলারোয়া থানায় মামলা দায়ের করেছেন। ঘটনায় জড়িত নবজাতকের মা কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।”

সাতক্ষীরা প্রতিনিধি :

২১ অক্টোবর, ২০২৫,  9:10 PM