ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

বসুরহাট-মাইজদী রুটে সিএনজি ভাড়া দ্বিগুন প্লাস : যাত্রী'রা চায় লোকাল বাস

#
news image

২৯ কিলোমিটার দূরত্বে ফেনী থেকে বসুরহাট  পর্যন্ত সিএনজি ভাড়া মাত্র ৫০ টাকা। অথচ বসুরহাট থেকে মাইজদী পর্যন্ত ২৭ কিলোমিটার রাস্তায় ভাড়া নেওয়া হচ্ছে দ্বিগুণ — ১০০ টাকা। এই অস্বাভাবিক ভাড়া নেয়াতে  ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

এক সময় চালকদের দাবি ছিল, সড়কের বেহাল দশার কারণে জ্বালানি খরচ ও সময় বেশি লাগত। কিন্তু এখন এই সড়ক প্রশস্ত ও পাকা হয়ে যাতায়াত সহজ হয়েছে। যাত্রীদের অভিযোগ। ফেয়ার চার্ট অনুযায়ী ভাড়া না নিয়ে চালকরা যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছেন।

স্থানীয়রা জানান, নোয়াখালী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ এই রুটে দিনে-রাতে হাজারো মানুষ যাতায়াত করেন। কিন্তু পর্যাপ্ত গণপরিবহন না থাকায় যাত্রীরা বাধ্য হয়ে সিএনজি বা অটোরিকশায় অতিরিক্ত ভাড়া গুনছেন।

এক যাত্রী বলেন, ফেনী থেকে বসুরহাটে ৫০ টাকা ভাড়া নেয়া হয়। অথচ বসুরহাট থেকে মাইজদী যেতে লাগে ১০০ টাকা! এই রুটে সুনির্দিষ্ট ফেয়ার চার্ট (নির্ধারিত চার্ট) থাকলেও কোন চালকরা মানছেনা।  আমরা  বসুরহাট থেকে মাইজদী লোকাল বাস চাই, যাতে ন্যায্য ভাড়ায় চলাচল করা যায়।

চালকরা অবশ্য এই অতিরিক্ত ভাড়ার পক্ষে পুরোনো যুক্তি ব্যবহার করছে। তার সঙ্গে যুক্তি দেখাচ্ছে যন্ত্রপাতির দাম বৃদ্ধি। সড়ক উন্নয়নের ফলে সময় বাঁচে, জ্বালানি খরচ কমে — অথচ ভাড়া কম রাখছেনা। আসলে বাস্তবতা ভিন্ন, চাঁদার কথা গোপন রাখছে। 

যাত্রীরা আরও জানান, বসুরহাট-সোনাপুর রুটে লোকাল বাস চালু হলে তাদের আর্থিক কষ্ট অনেকটা কমে যাবে। একই সঙ্গে সিএনজির একচেটিয়া আধিপত্যও থাকবে না।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

২৩ অক্টোবর, ২০২৫,  11:01 PM