ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ৪ অটোরিকশা যাত্রী নিহত

#
news image

 জেলার  বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় গতরাতে  ট্রাক ও কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। 

মৃতরা  হলেন, দুলাল মিয়া (২৭), মো. মামুন (২৮), ইমরান হাসান রাজন (২৯) ও সালেহা আক্তার (২৩)। নিহত মামুন  বাসন থানার নজরুল ইসলামের ছেলে এবং সালেহা আক্তার চান্দনা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি সামনের আরেকটি কাভার্ডভ্যানের পিছনে লেগে দুই গাড়ির চাপায় পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রী মো. দুলাল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। অন্য তিনজন গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর চিকিৎসক তাদেরকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ট্রাক ও কাভার্ডভ্যানটি জব্দ করেছে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার শেখ ফাহাদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে একজন এবং ১২টার দিকে আরও তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং এবং একজন নারী। চারজনকেই মৃত অবস্থায় আনা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাহেদুল ইসলাম চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গাজীপুর প্রতিনিধিঃ

১২ ডিসেম্বর, ২০২৪,  5:21 PM