ঢাকা ১০ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

ওমরাহ পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ 

#
news image

নোয়াখালীর চৌমুহনী-মাইজদী সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে। এ-সময় মাইক্রোবাসটির মধ্যে থাকা এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন একই পরিবারের আরও তিনজন। 

গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে নোয়াখালী পৌরসভা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাইক্রোবাস দুর্ঘটনা নিহত ব্যক্তির নাম এ কে আজাদ (৫৫)। আহত ব্যক্তিরা হলেন,তাঁর স্ত্রী নাছিমা বেগম (৩৭), মা নূরজাহান বেগম (৭০) ও ভাতিজা মো. রিমনকে (১৮)। হতাহত ব্যক্তিদের মধ্যে রিমন ছাড়া অন্যরা সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন শেষে গতকাল রাতে একটি  উড়োজাহাজ যোগে দেশে ফেরেন। 

এরপর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে নিজ জন্মস্থান উদ্দেশ্যে রওয়ানা দেয় নোয়াখালী পৌরসভা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে, ঘটনাস্থলেই এক জনের মৃত্যু হয়,তিন জন আহত হন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রী ও মাকে নিয়ে পবিত্র ওমরাহ পালনে গিয়েছিলেন এ কে আজাদ। গতকাল রাতে দেশে ফিরলে মো. রিমন একটি মাইক্রোবাস ভাড়া করে তাঁদের আনতে বিমানবন্দরে যান। গাড়িটিতে বাড়িতে ফেরার পথে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা নিহত আজাদের বাড়ি নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের চর দরবেশ গ্রামে। তিনি উত্তর ওয়াপদা বাজারের ব্যবসায়ী ছিলেন। 

নিহত এ কে আজাদের স্বজন মো. রাশেদ গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই আজাদ মারা যান। গাড়িতে থাকা তাঁর স্ত্রী, মা ও ভাতিজাও গুরুতর আহত হয়েছেন। তাঁদের নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রোববার সকালে দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নোয়াখালী গেটের ইউটার্ন এলাকায় দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি পড়ে আছে। দুর্ঘটনায় গাড়িটি দুমড়েমুচড়ে গেছে। উৎসুক মানুষ গাড়িটির আশপাশে ভিড় করে রয়েছেন। দুর্ঘটনার পর থেকে চালকের খোঁজ মিলছে না। পুলিশের ধারণা, চালক ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

সুধারাম থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক মো. রহমান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে রাতেই থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত ব্যক্তির পরিবারের কেউ অভিযোগ করেন তার ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :

২৬ অক্টোবর, ২০২৫,  11:20 PM