ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

টঙ্গীতে মসজিদের খতিব ‘অপহরণ’ পুলিশের তদন্তে নতুন মোড়

#
news image

গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন এলাকায় টি অ্যান্ড টি বাজার জামে মসজিদের খতিব মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজী কে ঘিরে আলোচিত অপহরণ ও উদ্ধারের ঘটনাটি নতুন মোড় নিয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে,ঘটনাটি প্রকৃত অর্থে অপহরণ নয়, বরং খতিব নিজ ইচ্ছায় আত্মগোপনে গিয়েছিলেন।
টঙ্গী পূর্ব থানার সূত্রে জানা গেছে, গত ২১ অক্টোবর বিকেল ৪টার দিকে খতিব মোহেবুরাহ্ বিয়ানী নিখোঁজ হন। পরদিন তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৮২১/২৫) করেন, যেখানে অভিযোগ করা হয় যে তিনি নামাজ পড়তে গিয়ে অপহৃত হয়েছেন।
তদন্তে পুলিশ ঘটনাস্থলসহ আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে। সেখানে দেখা যায়, উক্ত সময় খতিব স্বেচ্ছায় একটি সিএনজি অটোরিকশায় করে এলাকার বাইরে চলে যাচ্ছেন। ফুটেজে কোনো জোরপূর্বক বা সংঘর্ষের দৃশ্য পাওয়া যায়নি। পরবর্তীতে ২৩ অক্টোবর পঞ্চগড় জেলার তেতুলিয়া থানার হেলিপ্যাড বাজার এলাকায় স্থানীয়রা তাকে একটি গাছের সঙ্গে শিকলবদ্ধ অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে তেতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিবুল্লাহ মিয়াজি নিজেই স্বীকার করেন যে, ঘটনাটি তার নিজের ইচ্ছায় ঘটেছে। তবে তিনি কেন, কী উদ্দেশ্যে এবং কার প্ররোচনায় এমনটি করেছেন তা এখনো তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ তাহিরুল হক চৌহান বলেন, প্রাথমিকভাবে এটি কোনো অপহরণের ঘটনা নয় বলে মনে হচ্ছে। তদন্তে দেখা গেছে, খতিব নিজেই স্থান ত্যাগ করেছিলেন। তবে এর পেছনের কারণ ও উদ্দেশ্য বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজী পুলিশের তত্ত্বাবধানে আছেন এবং তিনি শারীরিকভাবে সুস্থ আছেন বলে পুলিশ জানিয়েছে।

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 

২৮ অক্টোবর, ২০২৫,  6:02 PM