ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভে কটূক্তি: নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী তরুণী ফাইজা গ্রেপ্তার

#
news image

রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক ভিডিও পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও কাঁকনহাট পুলিশ ফাঁড়ির যৌথ দল।
 
গ্রেপ্তারকৃতের নাম শেখ মিফতা ফাইজা (১৯)। সে নাটোর সদর উপজেলার দিঘাপাতিয়া এলাকার মোশারফ হোসেন চপল শেখের মেয়ে।
 
ঘটনাসূত্রে জানা যায়, সম্প্রতি শেখ মিফতা ফাইজা রাজশাহীর সিএন্ডবি মোড় সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে জুলাই আন্দোলন ও জুলাই যোদ্ধাদের নিয়ে অশ্রাব্য ভাষায় কটূক্তি ও গালিগালাজ করেন। এসময় তিনি পলাতক শেখ হাসিনার ছবি প্রদর্শন করে “জয় বাংলা” স্লোগান দেন। পরবর্তীতে ওই ভিডিওটি ফেসবুকে রিল হিসেবে পোস্ট করলে তা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, তার ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যালোচনায় দেখা যায়, ফাইজা রাষ্ট্রের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়াও তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার করতেন এবং টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে একাধিক অনলাইন গ্রুপ তৈরি করে সদস্যদের মধ্যে যোগাযোগ রক্ষা করতেন।
 
এ ঘটনায় তানভির আহমেদ সুইট নামের এক ব্যক্তি গত ২৫ অক্টোবর রাজশাহী মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ডিবি পুলিশ তাৎক্ষণিক অভিযান চালালেও ফাইজা কৌশলে পালিয়ে যান। পরবর্তীতে গত ২৭ অক্টোবর রাজশাহী জেলার গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ ফাঁড়ির সহায়তায় পাকড়ী গোয়ালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাইজা স্বীকার করেছেন যে, তিনি নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।
 
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে রাজপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা গ্রহণ করা হচ্ছে। তাকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণপূর্বক ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

খন্দকার মোহাম্মাদ আলী, রাজশাহী বিভাগীয় ব্যুরো চিফ :

২৮ অক্টোবর, ২০২৫,  6:55 PM