ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বাগেরহাটে সেতুর নিচ থেকে অচেতন অবস্থায়  উদ্ধার হওয়া ব্যবসায়ীর হাসপাতালে মৃত্যু

#
news image

বাগেরহাট শহরের মুনিগঞ্জ সেতুর নিচের পিলারের বেজমেন্ট থেকে অচেতন অবস্থায় ইব্রাহিম শেখ (৬৫) নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে ভর্তির ঘন্টা দুয়েক পরে তার মৃত্যু হয়। তার পায়ে আঘাতের চিহ্ন ছিল। তিনি সাদা পাঞ্জাবি ও পায়জামা পরিহিত ছিলেন। পায়ে কালো রংয়ের জুতা ও মোজা ছিল। নিহত ব্যবসায়ী ইব্রাহিম শেখ বাগেরহাট শহরের নোনাডাঙ্গা এলাকার বাবর আলী শেখের ছেলে। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকায় ব্যবসা করার সুবাদে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে ঢাকায় থাকতেন। তবে এলাকায় আসলে সদর উপজেলার কান্দাপাড়া এলাকায় শ্বশুর বাড়ির পাশে নির্মাণ করা নিজ বাড়িতে অবস্থান করতেন। স্থানীয়দের দাবি, কান্দাপাড়া এলাকার ওই বাড়ি বিক্রির জন্য তিনি ঢাকা থেকে বাগেরহাটে এসেছিলেন। 
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান বলেন, হাসপাতালে মরদেহের সুরতহাল হয়েছে। ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে এখনও কেউ কোন অভিযোগ দেয়নি।

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

৩০ অক্টোবর, ২০২৫,  5:43 PM