ঢাকা ১২ মার্চ, ২০২৬
শিরোনামঃ
ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম নীলফামারীতে 'ট্যালেন্টপুলে বৃত্তি’ অর্জনকারী ২৬৪ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা হবিগঞ্জ কারাগারে এক হাজতি বন্দির মৃত নিয়ে ধ্রমজাল, তদন্তের দাবি পরিবারের শিবগঞ্জ সীমান্তে পৃথক অভিযান, নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেটসহ আটক ১ বড়লেখায় জমে উঠেছে ঈদ বাজার গাইবান্ধায় শ্রমিকদলের নেতা রঞ্জুর ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদ সভা চাঁপাইনবাবগঞ্জে পদ্মার স্পার বাঁধ থেকে অবৈধ মাটি কাটায় অর্থদণ্ড। চাঁপাইনবাবগঞ্জ ফোরামের উদ্যোগে নবনির্বাচিত ৪ এমপিকে সংবর্ধনা প্রদান। পৌরসভার নাকের ডগায় নিয়ম ভাঙছে ডেভেলপাররা, রহস্যজনকভাবে নীরব পৌরসভা ঈদে সড়ক পথে নিরাপদ যাত্রায় প্রশাসনের বিশেষ উদ্যোগ শীর্ষক সভা 

পাটখাতে সংকট সৃষ্টিকারীদের সতর্ক করলেন পাট উপদেষ্টা

#
news image

বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন পাট মজুতকারীদের সতর্ক করে বলেছেন, পাট খাতে যে কোন ধরনের সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আজ রাজধানীর ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেপিডিসি) মিলনায়তনে ৬ দিনব্যাপী পাট মেলা ও প্রদর্শনীর উদ্ভোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

বস্ত্র ও পাট সচিব মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন জেপিডিসি’র নির্বাহী পরিচালক জিনাত আরা।

শেখ বশিরউদ্দীন বলেন, “কিছু ব্যবসায়ী পাট মজুত করে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে। বাজার স্বাভাবিক রাখতে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।” তিনি দেশী-বিদেশী গ্রাহকদের চাহিদার ভিত্তিতে উন্নতমানের পাট ও পাটজাত পণ্য উৎপাদন করতে যত্নশীল হতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।

দেশের অর্থনীতিতে পাটের গুরুত্বের কথা তুলে ধরে উপদেষ্টা উন্নতমানের পাটপণ্য উৎপাদনের জন্য সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, ভর্তুকিতে চালানো এই খাত যেন আরও দুর্বল হয়ে না পড়ে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে পাটখাত ধ্বংসের জন্য দায়ী  উল্লেখ করে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার পাটখাতকে পুনরুজ্জীবিত করতে এবং এই খাতের সঙ্গে জড়িতদের ভাগ্য পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক :

১৩ ডিসেম্বর, ২০২৪,  4:26 AM