ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

রূপসায় যুক্তরাজ্য বিএনপি নেতা পারভেজ মল্লিকের কর্মীদের ওপর হামলা, আহত ৫

#
news image

খুলনার রূপসা উপজেলায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের কর্মী-সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে রূপসা কাজদিয়া কলেজের সামনে এই অন্তর্কিত হামলা হয়। রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারভেজ মল্লিকের একটি রাজনৈতিক কর্মসূচির আয়োজনকে কেন্দ্র করে হেলালপন্থি কর্মীরা ক্ষিপ্ত হয়ে অতর্কিত হামলা চালায়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় বিএনপি নেতা শাহজাদা শান্ত শেখ বলেন, “এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। যারা গণতান্ত্রিকভাবে কার্যক্রম চালাচ্ছিলেন, তাদের ওপর এমন হামলা অগ্রহণযোগ্য।”

তিনি আরও জানান, “সকালে স্থানীয় নেতাকর্মীরা পারভেজ ভাইয়ের কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলেন। তখন হেলালপন্থি কয়েকজন এসে হামলা চালায়। এতে আমার ভাইসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।”

রূপসা থানার ওসি মাহফুজুর রহমান বলেন, “হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টহল মোতায়েন করে সবাইকে সেখান থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে

সৈয়দ ওবায়দুল হোসেন, খুলনা বিভাগীয় ব্যুরো চিফ :

৩০ অক্টোবর, ২০২৫,  9:55 PM