ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

ইলেকট্রিক্যাল জগতের এক সেরা নাম নিউ ঝিলিক বিদ্যুৎ ঘর 

#
news image

গাজীপুরে ছোটখাটো মিলে প্রায় দুই হাজার ইলেকট্রিক্যাল দোকান রয়েছে তার মধ্যে কোনাবাড়ি রয়েছে শতাধিক দোকানেরও বেশি। ১৯৮৯ সাল থেকে ছোট পরিসরে শুরু করলেও আজ গাজীপুর জেলার অন্যতম এক ইলেকট্রিক প্রতিষ্ঠান নিউ ঝিলিক বিদ্যুৎ ঘর। 

কোনাবাড়ী স্ট্যান্ড কাশিমপুর রোডের মাথায় গেলেই চোখে পড়বে  ইলেকট্রিক্যাল জগতে এক সেরা প্রতিষ্ঠান নিউ ঝিলিক বিদ্যুৎ ঘর। শুরুটা মোটেও সুখময় ছিল না, ছিল অন্ধকার আর চারপাশে ব্যবসায়িক হাহাকার। আলোর প্রতিকার নিয়ে এসে উপস্থিত হলো বিআরবি ক্যাবল, প্যারাডাইস কেবলসহ,সুপার সাইনস, হ্যামকো সহ একাধিক প্রতিষ্ঠান। তাদের সার্বিক সহযোগিতায় আস্তে আস্তে ব্যবসার পরিধি গড়ে তোলেন নিউ ঝিলিক বিদ্যুৎ ঘরের প্রতিষ্ঠাতা মোঃ ফারুক হোসেন ভূঁইয়া। কোম্পানির সাথে সুসম্পর্ক ও ব্যবসায়িকভাবে সফলতার কারণে বিশ্বের প্রায় ৯টি দেশে ভ্রমণ করার সুযোগ পেয়েছেন ওই ফারুক হোসেন ভূঁইয়া। কোনাবাড়ী সহ গাজীপুরের প্রতিটি ইলেকট্রিক সেক্টরের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক। ‌ তারই ধারাবাহিকতায় যিনি কোনাবাড়িসহ গাজীপুরে ফারুক ভূঁইয়া নামেই পরিচিত। ব্যবসায়িকভাবে যেমন তিনি সফল তেমনি সাংগঠনিকভাবেও‌ দক্ষতা রয়েছে বিপুল পরিমাণে । যার কারণে ইলেক্ট্রিক্যাল জগতের সকল প্রতিষ্ঠানে রয়েছে তার হাতের ছোঁয়া। একাধিক প্রতিষ্ঠানের বিভিন্ন পদে অধিষ্ঠিত হয়ে সুনামের সহিত সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। গাজীপুর জেলা ইলেক্ট্রিক্যাল এসোসিয়েশন কোনাবাড়ি মেট্রো থানার দুইবারের সভাপতি দায়িত্ব পালন করেছিলেন, বর্তমান কোনাবাড়ি থানার উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। গাজীপুর ইলেকট্রিক্যাল এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি, জাগ্রত ব্যবসায়ী জনতা বাংলাদেশ এর গাজীপুর জেলা কমিটির সহ-সভাপতি দায়িত্ব পালন করছেন। 
সেই সূত্র ধরেই ইলেকট্রিক্যাল জগতের সকল ব্যবসায়ীদের মন কেড়ে নিয়েছেন ওই ফারুক হোসেন ভূঁইয়া ।
যার ফলশ্রুতিতে আগামী গাজীপুর ইলেকট্রিক্যাল এসোসিয়েশন ২০২৬-২০২৭ এর দ্বিবার্ষিক নির্বাচনে তাকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন ৪৫০ জন ভোটাররা।
তারা মনে করছেন সৎ ও যোগ্য লোক হিসেবে সাধারণ সম্পাদক প্রার্থী ফারুক হোসেন ভূঁইয়ার বিকল্প নেই, তাই তাকে বিজয় করার জন্য মাঠে-ঘাটে নেমেছেন গাজীপুর ইলেকট্রিক্যাল ব্যবসায়ীবৃন্দ। 
আগামী ২২ শে নভেম্বর ওই নির্বাচনকে কেন্দ্র করে জহিরুল-ফারুক ঐক্য পরিষদের একটি প্যানেল তারা তৈরি করেছেন। যে প্যানেল কে আগামী নির্বাচনে ভোটাররা ভোট দিয়ে জয়যুক্ত করে তাদের ব্যবসায়িক যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে ওই নয়া কমিটির নেতৃবৃন্দদের মাধ্যমে সমাধান হবে।
এ ব্যাপারে ফারুক হোসেন ভুঁইয়া বলেন, দীর্ঘদিন ব্যবসায়িক যোগাযোগের কারণে মানুষের সাথে সুসম্পর্ক রয়েছে, যেখানে যাই সেখানেই ভালোবাসার মানুষগুলো ভালোবাসা দিয়ে থাকেন। তাই তাদের অনুরোধে আজকে আমি এই নির্বাচনে এসেছি। আশা করছি আগামী ২২শে নভেম্বর ভোটাররা আমাদেরকে ভোট দিয়ে আমাদের পূর্ণ প্যানেলকে বিজয়ী করবে। বিগত দিনে ব্যবসায়ীদের দুঃখে সুখে আমি ছিলাম আগামীতেও থাকবো এই প্রতিশ্রুতি নিয়েই আমি মাঠে নেমেছি। আশা করছি বিজয় আমাদের হবে ইনশাল্লাহ। আমি বিজয়ী হতে পারলে সর্বপ্রথম কাজ হবে গাজীপুরে বর্তমানে ৪৫০ জন ইলেকট্রিক্যাল ভোটার রয়েছেন এই ভোটারের পরিধি বাড়িয়ে  যতগুলো ইলেকট্রিক্যাল দোকান রয়েছে সবাইকে সদস্য করা হবে এবং ভোটারের আওতায় আনা হবে।
ফারুক হোসেন ভূইয়া আরো বলেন, আমার বিশ্বাস ৪৫০ জন ভোটার আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবে।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

৩১ অক্টোবর, ২০২৫,  6:28 AM