ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

গোলখালী ইউনিয়নের কার্যক্রম বেগবান করতে চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আবু সাঈদ

#
news image

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের কার্যক্রম আরও বেগবান করতে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ১নং প্যানেল চেয়ারম্যান মো. আবু সাঈদ আকন।

পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) তারিখের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই দায়িত্ব অর্পণ করা হয়। একই পত্রে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মাসুদকে প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে ইউনিয়নের সাধারণ জনগণকে দীর্ঘদিন ধরে নানা সেবা পেতে ভোগান্তির শিকার হতে হচ্ছিল। তাই ইউনিয়নের সার্বিক প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে জেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে গোলখালী ইউনিয়নের বাসিন্দা গৌতম হাওলাদার, নাসির উদ্দিন, জাকির হোসেন, কেসব দাস, ও জয়দেব সাধুসহ অনেকে বলেন, “আগে প্রশাসক হিসেবে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ স্যার দায়িত্ব পালন করলেও তিনি নিয়মিত ইউনিয়নে উপস্থিত থাকতে পারতেন না। ফলে আমাদের অনেক কাজ অসম্পূর্ণ থেকে যেত। এখন আবু সাঈদ আকন চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ায় আমরা খুবই খুশি।”

গোলখালী ইউনিয়ন পরিষদের সচিব রমিজউদ্দিন বলেন, “নবনিযুক্ত চেয়ারম্যান মো. আবু সাঈদ আকন একজন পরিশ্রমী ও দায়িত্বশীল ব্যক্তি। তিনি দায়িত্ব পাওয়ার পর থেকেই ইউনিয়ন পরিষদে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।”

এ বিষয়ে নবনিযুক্ত চেয়ারম্যান মো. আবু সাঈদ আকন বলেন, “সরকারি নীতিমালার বাইরে কোনো কাজ এই ইউনিয়ন পরিষদে হবে না। আমার লক্ষ্য জনগণের ইউনিয়ন গড়া—দুর্নীতিমুক্ত ও সেবামুখী প্রশাসন প্রতিষ্ঠা করা। জন্মনিবন্ধন, জেলে চাল, ভিজিবি চাল, বিভিন্ন ভাতা—সব কিছু হবে স্বচ্ছতার ভিত্তিতে। আমি চাই মানুষ যেন দ্রুততম সময়ে সহজে সেবা পায়।”

তিনি আরও সকল ইউনিয়নবাসীর সহযোগিতা কামনা করেন এবং প্রতিশ্রুতি দেন, গোলখালী ইউনিয়নকে একটি উন্নত, স্বচ্ছ ও জনগণের সেবামুখী প্রশাসনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবেন।

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :

৩১ অক্টোবর, ২০২৫,  6:48 AM