ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

চরভদ্রাসনে নিখোঁজ পদ্মা পারের শিশুর সন্ধান মেলেনি

#
news image

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের পদ্মার পাড়ে হাজীডাঙ্গী গ্রামের  শাকিল শিকদারের দেড় বছরের কন্যা শিশু খাদিজা আক্তার গত রবিবার দুপুর থেকে নিখোঁজ হওয়ার পর আর খুজে পাওয়া যায় নাই। শিশুটি পদ্মা পারে বাড়ীর উঠানে খেলারত অবস্থায় নিখোঁজ হয়। নিখোঁজের পর এলাকাবাসীর ধারনা পদ্মা পারে পানিতে ডুবে শিশুটি মারা গেছে। তাই ফায়ার সার্ভিস, ডুবরী দল ও স্থানীয়রা ট্রলারযোগে পদ্মা নদী তল্লাশি অভিযান চালিয়েছে । কিন্তু শিশুটির কোনো সন্ধান করতে পারেনি। 
সোমবার উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, “উপজেলা ফায়ার সার্ভিস ও ডুবরী দল মিলে প্রথমে ২০ ঘন্টা পদ্মা নদীর পানির ভিতরে তল্লাশি অভিযান চালিয়েও শিশুটির সন্ধান পায় নাই। ২০ ঘন্টা পর এখন আবার ট্রলারযোগে পদ্মা নদীর বিভিন্ন জলমহালে শিশুটির লাশ ভেসে উঠেছে কি-না তা দেখা হচ্ছে”। 
নিখোঁজ শিশুর মা রুমা আক্তার (৩০) জানায়, ঘটনার দিন দুপুরে শিশুটির মা বাড়ীর রান্নার কাজে ব্যাস্ত ছিল। শিশুটির পিতা শাকিল শিকদার (৩৫) পদ্মা নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল। বাড়ীতে অন্য কোনো লোক ছিল না। এ সময় শিশুটি পদ্মা পারে বাড়ীর উঠানে একা একা ধুলোবালি দিয়ে খেলা করছিল। কিছুক্ষন পর শিশুটির দাদা ছলেমান শিকদার বাজার থেকে বাড়ী ফেরেন এবং নাতনিকে না দেখতে পেয়ে এলাকাবাসী নিয়ে পদ্মা নদীতে খুঁজাখুজি শুরু করেন। 
শিশুটির দাদা ছলেমান শিকদার জানান,“ খাদিজা নিখোঁজের পর আমরা রাতভর ট্রলার নিয়ে  পদ্মা নদীর বিভিন্ন জলমহাল ঘুরে ঘুরে দেখেছি। এমনকি আজকের দিনে পদ্মা সেতু পর্যন্ত নদীর ভাটিতে বিভিন্ন জল সীমানায় খুজে দেখেছি। কিন্তু আমার নাতনির কোনো সন্ধান পাই নাই”।  তবে অনেকেই ধারণা পানিতে ডুবে মৃত্যু হলে লাশ ভেসে উঠত তা যেহেতু হচ্ছে না সেহেতু কেউ চুরি করে নিয়ে গেল কিনা এমন সন্দেহ করছে।

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :

০৩ নভেম্বর, ২০২৫,  5:35 PM