ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

টঙ্গীতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ভিয়েলাটেক্স লিমিটেড পোশাক কারখানা

#
news image

গাজীপুরের টঙ্গীতে গুজব ছড়িয়ে শ্রমিক অসন্তোষ সৃষ্টির অভিযোগে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 
সোমবার (৩ নভেম্বর) সকালে টঙ্গীর সাতাইশ রোডের খরতৈল এলাকার ভিয়েলাটেক্স লিমিটেডে কাজে যোগ দিতে এসে প্রধান ফটকে কারখানা বন্ধের এ নোটিশ দেখতে পায় শ্রমিকরা।
পরে বেলা সাড়ে দশটার দিকে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

‎কারখানা সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে কারখানাটির ২ হাজার ৬৫০ জন শ্রমিকের জন্য কারখানা কর্তৃপক্ষের কাছে বিদেশী (বায়ারদের) ক্রেতাদের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া লভ্যাংশের টাকা আত্মসাৎতের অভিযোগ তোলে উৎপাদন বন্ধ করে দেয় শ্রমিকরা। বিষয়টি গুজব দাবি করে শ্রমিকদের কাজে যোগ দিতে অনুরোধ জানায় কারখানা কর্তৃপক্ষ। 

নির্দেশনা অমান্য করে রোববার (২ নভেম্বর) দুপুরের পর থেকে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ করে শ্রমিকরা। সোমবার সকালে কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে উঠে শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা পার্শ্ববর্তী দুইটি কারখানায় ইট পাটকেল ছুঁড়ে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বিক্ষুব্ধ শ্রমিকদের ধাওয়া দেয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। 

‎এ বিষয়ে জানতে ভিয়েলাটেক্স কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউই গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

‎গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সেলিম রেজা বলেন, ‘কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। কারখানা ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।’

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 

০৩ নভেম্বর, ২০২৫,  5:52 PM