ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

গোপনে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে রাশিয়া ও চীন : ট্রাম্প

#
news image

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, রাশিয়া ও চীনসহ কয়েকটি দেশ গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, যা জনসাধারণের অজানা। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রও শিগগিরই এমন পরীক্ষা চালাবে।

রোববার সিবিএস টেলিভিশনের ৬০ মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘রাশিয়া পরীক্ষা চালাচ্ছে, চীনও পরীক্ষা চালাচ্ছে- কিন্তু তারা এসব বিষয়ে মুখ খোলে না। আমি চাই না যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হোক যে পরীক্ষা চালায় না।’

তিনি আরও বলেন, উত্তর কোরিয়া ও পাকিস্তানও পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে বলে তাঁর বিশ্বাস।

যুক্তরাষ্ট্রকে পারমাণবিক পরীক্ষা চালানোর নির্দেশ দেওয়ার ট্রাম্পের ঘোষণাকে ঘিরে নানা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে-বিশেষত তিনি ১৯৯২ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক বিস্ফোরণ বোঝাতে চেয়েছেন কিনা তা নিয়ে।

৭৯ বছর বয়সী রিপাবলিকান এই নেতা গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক সম্মেলনে যোগদানের কয়েক মিনিট আগে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে হঠাৎ এই ঘোষণা দেন।

রাশিয়া নতুন পারমাণবিকচালিত ক্রুজ মিসাইল ‘বুরেভেস্তনিক’ এবং পারমাণবিকচালিত ড্রোন পরীক্ষার দাবি জানানোর পর ট্রাম্পের এই মন্তব্য আসে।

যখন সিবিএস সরাসরি জানতে চায়, যুক্তরাষ্ট্র কি তিন দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে যাচ্ছে, ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমরা অন্য দেশগুলোর মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা করব।’

গত কয়েক দশকে উত্তর কোরিয়া ছাড়া আর কোনো দেশ পারমাণবিক বিস্ফোরণ চালিয়েছে বলে জানা যায়নি। রাশিয়া ১৯৯০ সালে এবং চীন ১৯৯৬ সালে সর্বশেষ এ ধরনের পরীক্ষা চালিয়েছিল।

ট্রাম্প বলেন, ‘তারা এসব বিষয় আপনাকে জানায় না। পৃথিবী অনেক বড়—আপনি জানেন না তারা কোথায় পরীক্ষা চালাচ্ছে। তারা গভীর ভূগর্ভে পরীক্ষা চালায়, যেখানে পরীক্ষার কোনো চিহ্ন বোঝা যায় না- শুধু হালকা কম্পন অনুভূত হয়।’

তবে ট্রাম্পের এই মন্তব্যের পর মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট রবিবার ফক্স নিউজকে বলেন, যুক্তরাষ্ট্র আসলে পূর্ণাঙ্গ পারমাণবিক বিস্ফোরণ নয়, বরং ‘সিস্টেম টেস্ট’ চালানোর পরিকল্পনা করছে।

তিনি বলেন, ‘এগুলো পারমাণবিক বিস্ফোরণ নয়, বরং নন-ক্রিটিক্যাল টেস্ট- যেখানে পারমাণবিক বোমার অন্যান্য অংশ পরীক্ষা করা হয় যাতে তা যথাযথভাবে বিস্ফোরণের প্রস্তুতি নেয়।’

উল্লেখ্য, ১৯৯৬ সাল থেকে যুক্তরাষ্ট্র ‘কমপ্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট-ব্যান ট্রিটি’-র স্বাক্ষরকারী দেশ, যা সামরিক বা বেসামরিক- সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করে।

আন্তর্জাতিক ডেক্স :

০৩ নভেম্বর, ২০২৫,  8:59 PM