ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০৪ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেফতার

#
news image

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০৪ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক শেখ মো. হাসেম আলী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন আতাদি এলাকার ঢাকা–মাওয়া–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল প্লাজার ঢাকাগামী সার্ভিস লেনের উত্তর পাশে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০৪ বোতল ফেনসিডিল, একটি কাভার্ড ভ্যান ও একটি মোবাইল ফোনসহ রবিউল আহমেদ রুবেল (৩২)-কে গ্রেফতার করা হয়। তিনি যশোর জেলার কোতোয়ালি থানার বেজপাড়া শংকরপুর কবরস্থান রোডের বাসিন্দা; পিতা মো. আকবর আলী ও মাতা মোসাম্মৎ বিনু বেগম।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ফরিদপুরের একটি বিশেষ দল অংশ নেয়। অভিযানে উদ্ধারকৃত ফেনসিডিল ও অন্যান্য আলামত জব্দ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ফরিদপুর প্রতিনিধি :

০৭ নভেম্বর, ২০২৫,  8:50 PM