ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

তরুণরা দেশের প্রতিটি সংকট পরিবর্তনের কেন্দ্রবিন্দু : যুব ও ক্রীড়া উপদেষ্টা

#
news image

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তরুণ সমাজ দেশের প্রতিটি সংকট পরিবর্তনের কেন্দ্রবিন্দু।

১৯৫২-এর ভাষা আন্দোলন, ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থান-প্রতিটি ঐতিহাসিক অধ্যায়ে তরুণরাই ছিলেন অগ্রভাগে। 

আজ রোববার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, বিকেএসপি’তে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘যুবদের আত্নরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিলে তরুণরাই প্রথমে ছুটে গেছেন মানুষের পাশে। একটি জাতির সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। একারণেই সরকার তরুণদের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

উপদেষ্টা বলেন, দেশের তরুণ-তরুণীরা প্রায়ই নানা ধরনের ঝুঁকি ও সহিংসতার মুখোমুখি হন। বিশেষ করে নারী ও কিশোরীরা অনেক সময় যৌন হয়রানি ও সহিংসতার শিকার হন।

আত্মরক্ষার মৌলিক প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস ও নিরাপত্তা উভয়ই বৃদ্ধি করবে বলে প্রত্যাশা করেন তিনি। উপদেষ্টা উল্লেখ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা দেশের সংকটকালে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারবেন।
অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কিছু মহল থেকে এই প্রশিক্ষণের বিষয়ে নেতিবাচক কথা শোনা যায়, কিন্তু এই প্রশিক্ষণ সম্পূর্ণই একটি নাগরিক সক্ষমতা বৃদ্ধি কর্মসূচি, যার উদ্দেশ্য হলো আত্মরক্ষা, মানবিকতা ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলা।

উল্লেখ্য, উক্ত  প্রকল্পের আওতায় বিকেএসপি’র মাধ্যমে সারাদেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী ৮ হাজার ৮৫০ জন যুবক ও যুবতীকে ১১৪টি ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হবে। তাদের প্রশিক্ষণ দেওয়া হবে জুডো, কারাতে, তায়কোয়ানডো ও মৌলিক শ্যুটিং বিষয়ে।

উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিকেএসপি’র মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিকেএসপির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রশিক্ষণার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক :

০৯ নভেম্বর, ২০২৫,  7:23 PM