ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরাল আফগানিস্তান

#
news image

ব্যাটিং-বোলিং নৈপুন্যে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা এনেছে আফগানিস্তান।

গতরাতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আফগানিস্তান ৫০ রানে হারিয়েছে জিম্বাবুয়েকে। প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতেছিলো জিম্বাবুয়ে। ফলে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা বিরাজ করছে।

হারারেতে টস জিতে ব্যাট করতে নেমে পঞ্চম ওভারে ৩৩ রানে ৩ উইকেট হারায় আফগানিস্তান। চতুর্থ উইকেটে ৪৩ বলে ৫৩ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন ডারউইশ রাসুলি ও আজমতুল্লাহ ওমরজাই। ২টি ছক্কায় ওমরজাই ২৮ রানে থামলেও টি-টোয়েন্টিতে প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন রাসুলি।

ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে আউট হবার আগে দলকে লড়াকু সংগ্রহ এনে দেন রাসুলি। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করে আফগানিস্তান। ৬টি চার ও ১টি ছক্কায় ৪২ বলে ৫৮ রান করেন রাসুলি। জিম্বাবুয়ের ট্রেভর গুয়ান্ডা ও রায়ান বার্ল ২টি করে উইকেট নেন।

১৫৪ রানের টার্গেটে আফগানিস্তানের বোলারদের সামনে প্রতিরোধ গড়তে পারেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলীয় ৫৭ রানে পঞ্চম ব্যাটারকে হারায় জিম্বাবুয়ে।

পাঁচ নম্বরে নামা সিকান্দার রাজার সর্বোচ্চ ৩৫ রানে বড় হারের লজ্জা থেকে রক্ষা পায় জিম্বাবুয়ে। ইনিংসের ১৪ বল বাকী থাকতে ১০৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বল হাতে দলের পক্ষে নাভিন উল হক ও অধিনায়ক রশিদ খান ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন রাসুলি।

আজ একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দু’দল।

অনলাইন ডেক্স :

১৫ ডিসেম্বর, ২০২৪,  5:20 PM