ঢাকা ২৫ জুলাই, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  গাজীপুরে কৃষক দলের উদ্যোগে বৃক্ষ রোপণ ও চারাগাছ বিতরণ  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ইতিহাসের বৃহত্তম ফুটবল উৎসবের সমাপনী: স্পেনের সামনে আর্জেন্টিনা, প্রস্তুত নিউ ইয়র্ক ইরানি হামলায় জ্বলছে কুয়েতের বিদ্যুৎ ও পানি পরিশোধন কেন্দ্র ব্যবসায় আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে বিসিসিসিআইয়ের সেমিনার: গুরুত্ব পেল এআই ও ব্লকচেইন

মোল্লাকান্দিতে দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ

#
news image

মুন্সিগঞ্জ সদরের চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। এর আগে গত ১০ নভেম্বর সংঘর্ষে আরিফ মীর (৩৮) ও রায়হান খান (২২) নামের দুইজন নিহত হন।
গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গুলিতে গুরুতর আহত নাজাত মোল্লা (১৭) নামের ওই কিশোরকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে আনা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
জরুরি বিভাগের চিকিৎসক এ এস এম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন।
গুলিবিদ্ধ নাজাত মোল্লা সদর উপজেলার পূর্ব মাকহাটি গ্রামের দুইখ্যা মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বিকালে মাকহাটি, কংসপুরা ও আশুরান এলাকায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতিক মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান গ্রুপের সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এসময় অস্ত্র নিয়ে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটে।
আহত কিশোরের দাবি, স্কুলমাঠে খেলা শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ অন্ধকার থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলি তার কোমরে লাগে। তবে কারা এ হামলা চালিয়েছে, তা সে দেখতে পায়নি।
মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম বলেন, এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

আবুল কাশেম, মুন্সীগঞ্জ প্রতিনিধি :

১৫ নভেম্বর, ২০২৫,  9:58 PM