ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

টেকনাফের কুখ্যাত দুই মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়াতে গ্রেফতার

#
news image

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে ৭৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (১৫ নভেম্বর ২০২৫) রাত প্রায় ১১টা ৫০ মিনিটের দিকে বাঞ্ছারামপুর পৌরসভার দূর্গারামপুর ব্রীজের পূর্ব পাশের ঢালে ওয়াদুদ মিয়ার বিল্ডিংয়ের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়। বাঞ্ছারামপুর মডেল থানার এসআই (নিঃ) অজয় কৃষ্ণ পাল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের নিকট থেকে মোট ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা এবং জব্দ তালিকা করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—১) মোঃ রবিউল আলম সিদ্দিকী (২৬), পিতা– মোহাম্মদ সিদ্দিক, সাং– পশ্চিম সাতঘরিয়া পাড়া, হোয়াইক্যং ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।

২) মোঃ জুনাইদ (২৫), পিতা– শাহ আলম, সাং– পূর্ব পানখালী হোয়াকিয়া পাড়া, হ্নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজার।

বিষয়টি নিশ্চিত করে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান জামিল খান জানান, “গ্রেফতারকৃত দুটি আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

১৬ নভেম্বর, ২০২৫,  6:25 PM