ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

ফাটলধরা ভবনে চলছে পাঠদান

#
news image

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউপিতে অবস্থিত গোলক প্রতিমাছড়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাইরে থেকে ঢালাই-পলেস্তারা ঠিক থাকলেও ভেতরের চিত্র পুরোই উল্টো—দেয়ালজুড়ে প্রসারিত বড় বড় ফাটল, ছাদের পলেস্তারা খসে পড়ার ভয়, কোথাও কোথাও ধসে যাওয়ার আশঙ্কা। বর্ষায় শিশুদের বই-খাতা একাকার ভিজে গিয়েছিল; শুকনো মৌসুমেও রেহাই নেই—মাঝে মাঝেই ধুলো আর পলেস্তারা ঝরে পড়ে।

এই দৃশ্যের মধ্যেই ক্লাসে বসে থাকে কোমলমতি শিক্ষার্থীরা। পাঠ্যবই খুললেও তাদের চোখ বারবার চলে যায় ফাটলধরা দেয়ালে। মনে একটাই ভাবনা—“এই বুঝি মাথার ওপর কিছু ভেঙে পড়লো।” শ্রেণিকক্ষে থাকার পুরোটা সময়ই তারা ভয় আর আতঙ্কে কাটায়। তাদের ছোট্ট দাবি—নতুন ভবন। যাতে অন্তত নিরাপত্তা নিয়ে ভাবতে না হয়, নিশ্চিন্তে পড়তে পারে।

সুজিত চাকমা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, “আমি বেশি দিন হয়নি যোগ দিয়েছি। কিন্তু এতটাই ঝুঁকিপূর্ণ অবস্থা যে কখন কী হয় বলা যায় না। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

শান্তিপ্রিয় চাকমা, এলাকার কার্বারি বলেন, বছরের পর বছর এই ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

এডিন চাকমা, সহকারী শিক্ষা কর্মকর্তা, পানছড়ি বলেন, বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ—এটা আমরা জানি। গত দুই অর্থবছর ধরে আবেদন দিয়েছি। আশা করছি চলমান অর্থবছরেই বাস্তবায়ন হবে।

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :

১৮ নভেম্বর, ২০২৫,  1:17 AM

news image
ফাটলধরা গোলক প্রতিমা মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন