ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
প্রেমের বিয়ে নিয়ে উত্তেজনা -ভাইদের বিরুদ্ধে জোরপূর্বক অপহরণ ও হত্যার হুমকির অভিযোগ বড়লেখা উপজেলা নির্বাচনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত কুড়িয়ে পাওয়া নগদ টাকা মালিককে বুঝিয়ে দিলেন শফিকুল পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা, বিপুল পরিমাণ পণ্য ধ্বংস কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯ ডিজিটাল যুগে বিস্মৃতির অতলে হারিয়ে যাচ্ছে ডাকবাক্স গলাচিপায় জেলেদের মুখে হাসি—ইলিশ সংরক্ষণে বিরত থাকা পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হলো গাজীপুর জেলা ইলেকট্রিক্যাল এসোসিয়েশন বার্ষিক পিকনিক বাগেরহাটে চেক জালিয়াতির অভিযোগসহ যৌথ ব্যবসা দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের আশঙ্কা দেশীয় সাংস্কৃতিক সংসদ হবিগঞ্জ জেলা শাখার  সাংস্কৃতিক দায়িত্বশীল সমাবেশ।

স্বতন্ত্র ইনস্টিটিউট ঘোষণার দাবিতে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

#
news image

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি শিক্ষা বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে অব্যাহতি দিয়ে স্বতন্ত্র ইনস্টিটিউট হিসেবে ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন কলেজটির শিক্ষার্থীরা।
 
শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের সাধারণ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে একত্রিত হন। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ খানের সভাপতিত্বে শিক্ষার্থীরা প্রথমে শহরের বায়তুল আমান এলাকায় রেলপথ ব্লকেডের কর্মসূচি ঘোষণা করেন।
জনদুর্ভোগ এড়াতে ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হাসান বিন মুহাম্মাদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আজম এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন।
 তারা শিক্ষার্থীদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা রেলপথ ব্লকেড কর্মসূচি স্থগিত করেন।
 
পরবর্তীতে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী তিন কার্যদিবসের মধ্যে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজকে কারিগরি শিক্ষা বিভাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে স্বতন্ত্র ইনস্টিটিউট হিসেবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিপুল চন্দ, কোতোয়ালি (ফরিদপুর) প্রতিনিধি :

১৭ জানুয়ারি, ২০২৬,  5:18 PM