ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

মাওলানা সাঈদির মৃত্যু ও খালেদা জিয়ার চলমান অসুস্থতা একই সূত্রে গাঁথা

#
news image

টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. মেরাজ উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আজিজুল হক।

দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। তিনি বলেন, “বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর চলমান শারীরিক পরিস্থিতি পুরো জাতির জন্য গভীর উদ্বেগের। আমরা আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করি।”

বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন এবং মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট।

প্রভাষক বসির উদ্দিন বলেন, “খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি বাংলাদেশের মানুষের আশা, সাহস ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। বর্তমান সংকটপূর্ণ সময়ে তাঁর সুস্থতা জাতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”

জসিম উদ্দিন ভাট বলেন, “খালেদা জিয়াকে অসুস্থ করে রাখার রাজনৈতিক অপচেষ্টা দেশবাসী দেখেছে। মানুষের ভালোবাসা ও দোয়াই তাকে দ্রুত সুস্থ করে তুলবে ইনশাআল্লাহ।”

এ ছাড়া বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. হেদায়েত উল্লাহ প্রমুখ।

বক্তব্যে টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক বলেন, মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদির মৃত্যু এবং বেগম খালেদা জিয়ার চলমান অসুস্থতা একই সূত্রে গাঁথা। দু’জনই “ফ্যাসিবাদী সরকারের জুলুম-নির্যাতনের জ্বলন্ত দৃষ্টান্ত”।"

দোয়া পরিচালনা করেন মাওলানা আলামীন সিদ্দিকী। দোয়া মাহফিলে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও শান্তিময় জীবনের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

গাজীপুর মহানগর প্রতিনিধি :

৩০ নভেম্বর, ২০২৫,  6:34 PM