ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বারহাট্টায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় প্রার্থনা ও কীর্তন অনুষ্ঠিত

#
news image

নেত্রকোনার বারহাট্টায় বিএনপি'র চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী 'বেগম খালেদা জিয়ার' রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা ও হরিনাম কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সদরের গড়মা সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে সোমবার রাতে গড়মা কালী মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা ও হরিনাম কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

প্রার্থনা ও হরিনাম কীর্তনে উপস্থিত ছিলেন, কালী মন্দির কমিটির সভাপতি মানবেন্দ্র দত্ত, সাধারণ সম্পাদক পিযুষ কান্তি গুণ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী, সমীন্দ্র দত্ত, কৃষ্ণ নন্দী, তপন সরকার, শিক্ষক প্রবীর দেবনাথ, রঞ্জিত দেব, সজল সরকারসহ স্থানীয় সনাতনী সম্প্রদায়ের ভক্তবৃন্দ।

পুরোহিত রূপক চক্রবর্তী বলেন, মানবতার সেবায় নিয়োজিত সব মানুষের সুস্থতা কামনা আমাদের ধর্মীয় ও মানবিক দায়িত্ব। বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা এ দেশের সকল ধর্ম-বর্ণের মানুষের প্রত্যাশা। আমরা সনাতন ধর্মালম্বী ভক্তবৃন্দ সৃষ্টিকর্তার কাছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করছি।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

০২ ডিসেম্বর, ২০২৫,  7:13 PM