ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

নোবিপ্রবি শিক্ষার্থীবাহী তিন বিআরটিসি বাসে রহস্যময় আগুন গুলবাহার ও মালতী পুড়ে ছাঁই

#
news image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী মোট তিনটি বিআরটিসি বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসগুলো হলো গুলবাহার, গন্ধরাজ ও মালতী। এর মধ্যে গুলবাহার ও মালতী সম্পূর্ণভাবে পুড়ে ছাঁই হয়ে গেছে, আর গন্ধরাজ বাসটিতেও বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
 
আনুমানিক মধ্যরাতে ঘটনাটি ঘটেছে,প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করেই বাসগুলোতে আগুন ছড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবে বাসগুলোতে শিক্ষার্থী না থাকায় কোনো প্রাণহানি হয়নি।
 
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিয়ে কোনো মন্তব্য না করলেও,তদন্তের মাধ্যমে বিষয়টির কারণ উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
 
নোবিপ্রবির শিক্ষার্থীরা এ ঘটনাকে নাশকতা বলে সন্দেহ করছেন। তাদের দাবি,পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে অচল করার উদ্দেশ্যেই এই আগুন দেওয়া হয়ে থাকতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও ঘটনাটিকে গুরুত্ব সহকারে নিয়ে তদন্তে নামার কথা জানিয়েছে।
 
এদিকে তিনটি বাসের মধ্যে দুইটি সম্পূর্ণ ভস্মীভূত হওয়ায় শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হয়েছে। দ্রুত বিকল্প পরিবহনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
 
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বাসগুলোতে আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না, তবে ঘটনাটি নোবিপ্রবি ক্যাম্পাসসহ পুরো এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ :

০৪ ডিসেম্বর, ২০২৫,  6:18 PM