ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে তিতাস গ্যাসের ভুয়া কর্মকর্তা সেজে চাঁদাবাজি, নারীসহ গ্রেপ্তার ২ চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ

মৃত সন্তান প্রসব হওয়ায় জানালা দিয়ে ফেলে দিল পরিবার

#
news image

গাজীপুরের টঙ্গীতে মৃত সন্তান প্রসব হওয়ায় চারতলা থেকে জানালা দিয়ে নবজাতক কন্যা শিশুকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

রোববার (৭ ডিসেম্বর) ভোরে টঙ্গীর ৫৪ নং ওয়ার্ড আউচপাড়া কলেজগেট এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

খবর পেয়ে পুলিশ মৃত নবজাতক কন্যা শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এই ঘটনায় মৃত শিশুটির মা রিভা আক্তারকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানায়, রোববার ভোরে মৃত কন্যা সন্তান প্রসব করেন রিভা আক্তার (২৮) নামে এক নারী। পরে তার ৪র্থ তলার বাসার রান্নাঘরের জানালা দিয়ে মৃত শিশুটিকে নিচে ফেলে দেওয়া হয়। 

বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ মৃত নবজাতকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মৃত কন্যা শিশুটিকে দাফন না করে ফেলে দেওয়া হয়। 

এ বিযয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, এই ঘটনায় মৃত শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 

০৭ ডিসেম্বর, ২০২৫,  8:46 PM