ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

আজ গাইবান্ধায় হানাদার মুক্ত দিবস

#
news image

আজ ৭ ডিসেম্বর গাইবান্ধা হানাদার মুক্ত দিবস এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ মুক্তি যোদ্ধা সংসদ জেলা কমান্ডের আহব্বায়ক আশরাফুল ইসলাম রঞ্জুর সভাপতিত্বে ও ময়নুল ইসলাম রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) যাদব সরকার,সাবেক কোম্পানি কমান্ডার ও সংসদ সদস্য সাইফুল আলম সাজা, সদস্য সচিব এ্যাডভোকেট আব্দুল মজিদ, সাবেক কমান্ডার মজিবুল হক ছানা, সহ জেলার ৭ উপজেলার ২ শতাধিক বীর মুক্তিযোদ্ধাগন। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং পরে জাতীয় সংঙ্গীত পরিবেশন করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৭ ডিসেম্বর সকালে কোম্পানী কমান্ডার মাহবুব এলাহী রঞ্জু (বীর প্রতীক) এর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কালাসোনার চর থেকে বালাসীঘাট হয়ে গাইবান্ধা শহরে প্রবেশ করে।

বিজয়ী বীর মুক্তিযোদ্ধাদের আগমনের সংবাদ পেয়ে আগের রাতেই গাইবান্ধা শহরের স্টেডিয়ামে অবস্থিত পাক হানাদার বাহিনীর সদস্যরা তল্পিতল্পা গুটিয়ে রংপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে পালিয়ে যায়। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

তানিন আফরিন,  গাইবান্ধা প্রতিনিধি :

০৭ ডিসেম্বর, ২০২৫,  8:52 PM