ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

গাইবান্ধায় নানা আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন 

#
news image

নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি এই পতিপাদ্য কে সামনে রেখে গাইবান্ধায় বিভিন্ন কর্মসুচির মধ্যে দিয়ে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিপক্ষ পালন করা হয়েছে। 

এই উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে  আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) একে এম হেদায়েতুল ইসলামে  সভাপতিত্বে  ও শিরিন আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুন্ড, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  লাইলাতুল হোসেন । এছাড়াও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, ডাক্তার রেজোয়ান আহম্মেদ সহ বেসরকারি এনজিওর কর্মকতা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন। 

শেষে বিভিন্ন ক্যাটাগরির জেলার ৫ জন শ্রেষ্ঠ অদম্য নারী জয়িতাকে সম্মননা স্মারক প্রদান করা হয়। 

তারা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের অর্থনৈতিক সাফল্য অর্জনের জন্য মোছাঃ মমতাজ বেগম , একই উপজেলার আদমপুর গ্রামের সাবিনা সরেন শিক্ষা ও চাকরী ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য, একই উপজেলার পাইকা গ্রামের  সফল জননী নারীর জন্য  মোছাঃ মজিদা বেগম, ফুলছড়ি উপজেলার কাতলামারী গ্রামের শ্রীমতি মনিকা রানী  নির্যাতনের দুঃসপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ের জন্য এবং সব শেষ সাঘাটা উপজেলার আমদির পাড়া গ্রামের আঙ্গুলি বেগম সমাজে অসামান্য অবদান রাখার জন্য সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

তানিন আফরিন,  গাইবান্ধা প্রতিনিধি :

০৯ ডিসেম্বর, ২০২৫,  6:43 PM