ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি, প্রায় ১৫ লক্ষ টাকা ছিনতাই

#
news image

গাজীপুর মহানগরের টঙ্গীতে আরিফ হোসেন (২৭) নামে এক বিকাশকর্মীকে গুলি করে ১৪ লক্ষ ৭৭ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় আহত হয়েছেন আজাদ নামের আরও এক বিকাশকর্মী। 
 
শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় টঙ্গী পূর্ব থানাধীন আনারকলি রোড এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও র‍্যাব ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
আহত আজাদ জানায়, টঙ্গী বিসিক ফকির মার্কেট এলাকার এজেন্টদের কাছ থেকে ১৪ লাখ ৭৭ হাজার টাকা সংগ্রহ করে টঙ্গী বাজার সেনা কল্যাণ ভবনের অফিসে ফিরছিলেন। পথিমধ্যে আনারকলি রোডের ডা. নাজিম উদ্দীন মার্কেটের পাশের গলিতে পৌছালে কয়েকজন ছিনতাইকারী তাদের পথরোধ করে। এসময় ছিনতাইকারীরা তাদের সাথে দস্তদস্তির এক পর্যায়ে অস্ত্র দিয়ে দুই রাউন্ড গুলি করে। এতে আরিফের বুকে ও পেটে গুলি লাগে। আজাদ বাধা দিলে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের
উদ্ধার করে  টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ আরিফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অপর আহত আজদকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের সহকারী সর্জন ডা. নাহিদা সুলতানা বলেন, ‘আহত আরিফের ডান পাশে একটি গুলির ক্ষত রয়েছে। বাম পাশে আরেকটি আঘাতের চিহ্ন রয়েছে। গুলিবিদ্ধ আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

মোঃ নজরুল ইসলাম, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি : 

১৪ ডিসেম্বর, ২০২৫,  9:57 PM