ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

বারহাট্টায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

#
news image

নেত্রকোনার বারহাট্টায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে বারহাট্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি ও পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বারহাট্টা প্রেস ক্লাব, বারহাট্টা পাবলিক লাইব্রেরী, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল প্রত্যুষে তোপধ্বনি, পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, জাতীয় সঙ্গীত পরিবেশন, মুক্তিযোদ্ধাদের পরিচিতি, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন, ৩ দিনব্যাপী বিজয় মেলা উদ্বোধন, বিভিন্ন উপাসনালয়ে মোনাজাত/প্রার্থনা, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, ফুটবল প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকাল নয়টায় উপজেলা মিনি স্টেডিয়ামে বিজয় দিবস উদযাপন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ জিনিয়া জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাজেদুল ইসলাম, বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি রহমত আলী তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বারহাট্টা প্রেসক্লাবের সভাপতি শামস উদ্দিন আহমেদ বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার উসমান গণি তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিক আহমেদ কমল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্কাস আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল বাসির খান, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক ফারুক, উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষাক-শিক্ষার্থীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

১৬ ডিসেম্বর, ২০২৫,  4:31 PM