ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

#
news image

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি দখলদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।

৩০ লাখ শহিদের রক্ত ও দুই লাখ মা–বোনের সম্মানের বিনিময়ে অর্জিত এই বিজয়ের দিনটি জাতি গভীর শ্রদ্ধা ও উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করছে।

এই উদযাপন উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের শুভ সূচনা করা হয়।
সূর্যোদয়ের পর বিজয় স্তম্ভে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, পুলিশ সুপার জসিম উদ্দিন । এরপর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

মহান বিজয় দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, দিনব্যাপী বিজয় মেলা, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সংবর্ধনা প্রদান, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, প্রীতি ফুটবল প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

তানিন আফরিন,  গাইবান্ধা প্রতিনিধি :

১৬ ডিসেম্বর, ২০২৫,  4:34 PM