ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো মহান বিজয় দিবস ২০২৫ 

#
news image

১৯৭১ সালে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর, ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্ব মানচিত্রে ‘বাংলাদেশ’ নামের স্বাধীন ভূখণ্ডের অভ্যুদয় ঘটেছিল এই দিনে। পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত সেই চূড়ান্ত বিজয়ের দিনটি  যথাযোগ্য মর্যাদায় উদ্‌যাপন করা হয়।

পিরোজপুরে  মহান বিজয় দিবস-২০২৫  উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বলেশ্বর ঘাটে অবস্থিত শহীদ বেদীতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।

এরপর জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পর্যায়ক্রমে জেলা পুলিশ,বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও অঙ্গসংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান,জেলা প্রেস ক্লাব এবং সরকারি ও বেসরকারি সংস্থার পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯ টায় জেলা স্টেডিয়ামে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পিরোজপুর এর জেলা প্রশাসক আবু সাঈদ।

এরপরে জেলা পুলিশ এর আয়োজনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।এতে জেলা পুলিশ,আনসার,ফায়ার সার্ভিস,কারারক্ষী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় বিভিন্ন ধরনের মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ  উপস্থিত ছিলেন।

মাইনুল ইসলাম, পিরোজপুর প্রতিনিধি :

১৬ ডিসেম্বর, ২০২৫,  4:42 PM