ঢাকা ১১ মার্চ, ২০২৬
শিরোনামঃ
বড়লেখায় পেট্রোল পাম্পে ভ্রাম্যমাণ আদালতের ২৫ হাজার টাকা জরিমানা লন্ডনে ‘সি ফর চাটগাঁ মিডিয়া’র ইফতার মাহফিল অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে ডিপ্লোমা মেডিকেল অফিসারদের ইফতার ও দোয়া মাহফিল বৈষম্য নিরসন ও চাকরির নিশ্চয়তার দাবি চাঁপাইনবাবগঞ্জে মৎস্য বিল দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি বাগেরহাটে নানা অব্যবস্থাপনায় উদযাপিত হল আন্তর্জাতিক নারী দিবস আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ কুষ্টিয়া শহর শাখার আহ্বায়ক কমিটি গঠিত থানার সামনে প্রতিবন্ধী বিদ্যালয়ে ল্যাপটপ-প্রিন্টারসহ ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি নেশা জাতীয় কফ সিরাপ স্কফের নাম পরিবর্ত করে নতুন নামে ব্রোনকস পি 'চোক প্লাস পুলিশ '"ম্যানেজ" নেতাদের অবাধে বালু তোলায় হুমকির মুখে সেতু, সড়ক ও বাঁধ পঞ্চগড়ের তেঁতুলিয়া প্রেস ক্লাবের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল পালিত

ফাহিমের বোলিং তোপে ১০২ রানে অলআউট চট্টগ্রাম

#
news image

রংপুর রাইডার্সের পেসার ফাহিম আশরাফের বোলিং তোপে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের পঞ্চম ম্যাচে ১৭.৫ ওভারে ১০২ রানে অলআউট হয়েছে চট্টগ্রাম রয়্যালস। রংপুরের ফাহিম ১৭ রানে ৫ উইকেট নেন। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৩ রানে ওপেনার এডাম রসিংটনকে হারায় চট্টগ্রাম। ১ রান করেন তিনি। 

এরপর ৪২ রানের জুটি গড়েন আরেক ওপেনার মোহাম্মদ নাইম ও মির্জা বেগ। পঞ্চম ওভারে নাইমকে শিকার করে জুটি ভাঙ্গেন রংপুরের পেসার মুস্তাফিজুর রহমান। ৭ চার ও ১ ছক্কায় ২০ বলে ৩৯ রান করেন নাইম। 

দলীয় ৪৫ রানে নাইম ফেরার পর, নিয়মিত বিরতিতে উইকেট হারায় চট্টগ্রাম। প্রতিপক্ষের মিডল অর্ডারে ব্যাটিং ধস নামা রংপুরের পাকিস্তানের পেসার ফাহিম আশরাফ। এতে ১৭.৫ ওভারে ১০২ রানে গুটিয়ে যায় চট্টগ্রাম। 

চট্টগ্রামের হয়ে মাত্র তিনজন ব্যাটার দুই অংকের কোটা পার করতে পারে। নাইমের সর্বোচ্চ ৩৯ রানের পর মির্জা ২০ ও আবু হায়দার ১৩ রান করেন। 

৩.৫ ওভার বল করে ১৭ রানে ৫ উইকেট নেন ফাহিম। স্বীকৃত টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থবারের মত ইনিংসে ৫ উইকেট নিলেন তিনি। এছাড়া রংপুরের হয়ে মুস্তাফিজ ১৯ রানে ২টি উইকেট নেন।

নিজস্ব প্রতিবেদক :

২৯ ডিসেম্বর, ২০২৫,  4:29 PM