ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

নোয়াখালী টানা ষষ্ঠ হারে রাজশাহীর হ্যাটট্রিক জয়

#
news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। আজ টুর্নামেন্টের ১৭তম ম্যাচে রাজশাহী ৪ উইকেটে হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেসকে।

এনিয়ে টানা ষষ্ঠ ম্যাচ হারল নোয়াখালী। ৬ ম্যাচ খেলে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি তারা। ৫ ম্যাচ শেষে ৪ জয় ও ১ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠল রাজশাহী।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নোয়াখালীকে ৪৮ বলে ৫৭ রানের সূচনা এনে দেন দুই ওপেনার শাহাদাত হোসেন ও সৌম্য। ৪টি চারে ২৮ বলে ৩০ রান করা শাহাদাতকে শিকার করে রাজশাহীকে প্রথম উইকেট উপহার দেন পেসার রিপন মন্ডল।

তিন নম্বরে নামা মাজ সাদাকাত ৭ রানে আউট হলে মোহাম্মদ নবিকে নিয়ে ২৭ বলে ৪০ রানের জুটিতে দলের রান ১শ পার করেন সৌম্য।

এই জুটিতে টি-টোয়েন্টিতে ২৩তম হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে সাজঘরে ফিরেন সৌম্য। স্পিনার হাসান মুরাদের শিকার হবার আগে ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৩ বলে ৫৯ রান করেন তিনি।

১৭তম ওভারে দলীয় ১২৩ রানে সৌম্য ফেরার পর নবি ও উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের কল্যাণে ২০ ওভারে ৫ উইকেটে ১৫১ রানের সংগ্রহ পায় নোয়াখালী।

নবি ২৬ বলে ১টি চার ও ৩টি ছক্কায় ৩৫ এবং অঙ্কন ৫ বলে ১টি ছক্কায় ১০ রান করেন। মন্ডল ২৭ রানে ২ উইকেট নেন।

১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহীর স্কোর বোর্ডে ৫ ওভারে ৪৭ রান জমা করেন দুই ওপেনার তানজিদ হাসান ও মুহাম্মদ ওয়াসিম। ৩টি চার ও ১টি ছক্কায় ২১ রান করা তানজিদকে থামিয়ে রাজশাহীর উদ্বোধনী জুটি ভাঙ্গেন নোয়াখালীর বাঁ-হাতি পেসার মেহেদি হাসান রানা।

তানজিদের আউটে ক্রিজে এসে সুবিধা করতে পারেননি রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। রানার দ্বিতীয় শিকার হয়ে ১ রানে ফিরেন তিনি।

৬১ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ৩৭ বলে ৪৪ রানের জুটিতে রাজশাহীর রান ১শ পার করেন ওয়াসিম ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। এই জুটিতে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩০তম অর্ধশতক পূর্ণ করে রান আউটের ফাঁদে পড়েন ওয়াসিম। ৪টি করে চার-ছক্কায় ৩৫ বলে ৬০ রান করেন তিনি।

দলীয় ১০৫ রানে ওয়াসিম ফেরার পর মুশফিক ১৯ ও ইয়াসির আলি ৯ রানে আউট হলে, ষষ্ঠ উইকেটে রায়ান বার্ল ও এসএম মেহরবের ১৮ বলে ২৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় রাজশাহী। জয় থেকে ১ রান দূরে থাকতে আউট হন মেহেরব। ৬ বল বাকী থাকতে দলের জয় নিশ্চিত করে তানজিম হাসান সাকিব। ১৯ রানে অপরাজিত থাকেন বার্ল।

রানা ২৫ রানে ৩ উইকেট নেন। ম্যাচ সেরা হন রাজশাহীর ওয়াসিম।

নিজস্ব প্রতিবেদক :

০৮ জানুয়ারি, ২০২৬,  5:31 PM