ঢাকা ২৪ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

রিশাদের দুর্দান্ত বোলিংয়ে প্লে-অফের দ্বারপ্রান্তে হোবার্ট

#
news image

বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের প্লে-অফের দ্বারপ্রান্তে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স।

লিগ পর্বে নিজেদের অষ্টম ম্যাচে আজ হোবার্ট হারিকেন্স ৩৭ রানে হারিয়েছে অ্যাডিলেড স্টাইকার্সকে। বল হাতে ৪ ওভারে ২৬ রানে ৩ উইকেট নিয়ে হোবার্টের জয়ে বড় অবদান রাখেন রিশাদ।

এই জয়ে ৮ ম্যাচে ৬ জয় ও ২ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে অফে এক পা দিয়ে রাখল হোবার্ট। লিগ পর্বে শেষ দুই ম্যাচের একটি জিতলে বা অ্যাডিলেড একটি ম্যাচ হেরে গেলে প্লে অফে উঠবে হোবার্ট।

ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ব্যাটারদের ছোট-ছোট ইনিংসে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৮ রান করে হোবার্ট। দলের হয়ে ৯ বলে সর্বোচ্চ ৩৩ রান করেন ওপেনার মিচেল ওয়েন। এছাড়া রেহান আহমেদ ২৯ ও ম্যাথু ওয়েড ২৭ রান করেন।

জবাবে হোবার্টের তিন বোলার রিশাদ-নাথান এলিস ও রিলে মেরেডিথের বোলিং নৈপুণ্যে ২০ ওভারে ৯ উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি অ্যাডিলেড। একপ্রান্ত আগলে একাই লড়াই করেছেন অ্যাডিলেডের ব্যাটার লিয়াম স্কট। তার ৫৮ বলে অনবদ্য ৯১ রানেও হার এড়াতে পারেনি অ্যাডিলেড।

পঞ্চম বোলার হিসেবে আক্রমণে এসে ২৬ রানে ৩ উইকেট নেন রিশাদ। এবারের বিগ ব্যাশে এটিই তার সেরা বোলিং ফিগার। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ১১টি উইকেট শিকার করেছেন রিশাদ।

নিজস্ব প্রতিবেদক :

০৯ জানুয়ারি, ২০২৬,  9:34 PM