ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

দিনাজপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সর্বাত্মক প্রস্তুত ৪২ বিজিবি ব্যাটালিয়ন

#
news image

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় যে কোনো গুরুত্বপূর্ণ সময়ে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে ৪২ বিজিবি দিনাজপুর জেলার চারটি নির্বাচনী আসনে দায়িত্ব পালন করবে। আসনগুলো হলো—
দিনাজপুর-১: বীরগঞ্জ ও কাহারোল, দিনাজপুর-২: বিরল ও বোচাগঞ্জ, দিনাজপুর-৩: দিনাজপুর সদর, দিনাজপুর-৪: খানসামা ও চিরিরবন্দর ।
নির্বাচনকে কেন্দ্র করে আগাম প্রস্তুতির অংশ হিসেবে দিনাজপুর ব্যাটালিয়ন ইতোমধ্যে ব্যাপক প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করেছে। এর মধ্যে ৩১ আগস্ট ২০২৫ থেকে ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত ছয়টি পর্বে নির্বাচন প্রস্তুতিমূলক প্রশিক্ষণ এবং ৩০ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দুইটি পর্বে সতেজকরণ প্রশিক্ষণ পরিচালনা করা হয়। এছাড়াও ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলন (STX) চলমান রয়েছে। নির্বাচনকালীন পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১২ নভেম্বর ২০২৫ তারিখে একটি রায়োট কন্ট্রোল মহড়াও সফলভাবে সম্পন্ন করা হয়।
এছাড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে হালনাগাদ ভোটার তালিকা, প্রার্থীদের তালিকা এবং অধিক ঝুঁকিপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রের তথ্য সংগ্রহ করা হয়েছে। দিনাজপুর জেলার চারটি আসনের মোট ৫০৪টি ভোটকেন্দ্রের রেকি সম্পন্ন করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ৭টি বেস ক্যাম্প স্থাপনের স্থান নির্ধারণসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পুরো পরিস্থিতি নিয়মিতভাবে মনিটরিং করা হচ্ছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, “আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে বর্ডার গার্ড বাংলাদেশ বদ্ধপরিকর। সকল ভোটার যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে।”
শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) ৪২ বিজিবি কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দিনাজপুর প্রতিনিধি :

১৭ জানুয়ারি, ২০২৬,  5:49 PM