ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

বিআইবিএম-এ অভিযোজন অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ কোর্স শুরু

#
news image

রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এ আজ পাঁচ দিনব্যাপী ‘মাস্টার ক্লাস অন অ্যাডাপটেশন ফাইন্যান্স’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। 

বিআইবিএম-এর মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করেন এবং উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিআইবিএমের প্রশিক্ষণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ)-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার এম মোসলেহ উদ্দিন উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কোর্সটির সমন্বয় করছেন বিআইবিএমের অধ্যাপক মোহাম্মদ মহিউদ্দিন সিদ্দিকী এবং সহকারী অধ্যাপক তাহমিনা রহমান।

বাংলাদেশ ব্যাংক, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ) এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় ‘মাস্টার ক্লাস অন অ্যাডাপটেশন ফাইন্যান্স: বিল্ডিং ন্যাশনাল ক্যাপাসিটি টু এনহ্যান্স অ্যাকসেস টু ক্লাইমেট ফাইন্যান্স থ্রু ইনস্টিটিউশনালাইজড ট্রেইনিং ফর বাংলাদেশ ব্যাংক অ্যান্ড রিলেভেন্ট স্টেকহোল্ডারস’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সটির আয়োজক বিআইবিএম।   

উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে ড. মো. এজাজুল ইসলাম বলেন, জলবায়ু ঝুঁকির সম্মুখসারিতে অবস্থান করছে বাংলাদেশ।

তিনি বলেন, ‘আমাদের জন্য অভিযোজন কোনো দূরের বিষয় নয়, এটি একটি জরুরি জাতীয় অগ্রাধিকার। সে কারণেই আজকের এই কর্মসূচিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি জোর দিয়ে বলেন, সচেতনতা থেকে বাস্তবায়নে, উদ্দেশ্য থেকে বিনিয়োগে এবং বিচ্ছিন্ন প্রকল্প থেকে বিস্তৃত ও টেকসই সমাধানে রূপান্তরের ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ আর্থিক খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পাঁচ দিনব্যাপী এই কর্মসূচির লক্ষ্য হলো-অংশগ্রহণকারীদের জলবায়ু অর্থায়ন বিষয়ে জ্ঞান বৃদ্ধি করা, বিশেষ করে অভিযোজন অর্থায়ন এবং ব্যাংকিং ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণে এর প্রাসঙ্গিকতা; জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ টেকসই ও ব্যাংকযোগ্য অভিযোজন প্রকল্প চিহ্নিত, মূল্যায়ন ও কাঠামোবদ্ধ করার সক্ষমতা তৈরি করা; এবং ঋণ মূল্যায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও পোর্টফোলিও ব্যবস্থাপনায় জলবায়ু ঝুঁকি ও অভিযোজন বিবেচনা অন্তর্ভুক্ত করার দক্ষতা জোরদার করা।

প্রশিক্ষণ কর্মসূচিতে ব্যাংকের শীর্ষ নির্বাহী, শিক্ষাবিদ এবং বিআইবিএম শিক্ষকরা অংশ নিচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক :

১৮ জানুয়ারি, ২০২৬,  8:09 PM