ঢাকা ১৩ জুন, ২০২৬
শিরোনামঃ
খান জাহান আলীর মাজারে কুমির ফিরিয়ে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি সাত দিনের মধ্যেই উঠে গেল ৪৫ লাখ টাকা ব্যয়ে সড়কের কার্পেটিং, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী জমি বিরোধের জেরে উজিরপুরে মানববন্ধনে সংঘর্ষ, আহত ৩০, থানায় পৃথক অভিযোগ মংলায় কোস্টগার্ড-এলাকাবাসী সংঘর্ষ: কোস্টগার্ডের জাহাজে হামলার অভিযোগ ছাত্র আন্দোলনে ককটেল হামলার মামলায় কেন্দ্রীয় যুবলীগ নেতা শেখ রাসেল গ্রেফতার কোম্পানীগঞ্জের জন্য তিন সংসদ সদস্য: গর্ব, সম্ভাবনা ও উন্নয়নের নতুন দিগন্ত হবিগঞ্জে কলেজছাত্রীকে উত্যক্ত ও ধ/র্ষ/ণের হুমকির অভিযোগে জড়িতদের গ্রেফতার দাবিতে মহাসড়ক অবরোধ হাটহাজারীতে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে দুলাভাই গ্রেফতার ভাঙ্গায় অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল, টিন ও মানবিক সহায়তা বিতরণ সুনামগঞ্জে খুনের জেরে ৩ প্রবাসীসহ ৬ বাড়িতে তাণ্ডব ও লুটপাট, এক প্রবাসী মায়ের আর্তনাদ !

কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও কার্তুজ উদ্ধার

#
news image

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অবৈধ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
 
পুলিশ সূত্রে জানা যায়,গত মঙ্গলবার (২০ 
জানুয়ারি) কোম্পানীগঞ্জ থানাধীন উরিরচর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 
 
নোয়াখালী জেলার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় এবং ডিএসবি ও ডিআইও-১ নোয়াখালীর আলতাফ হোসেনের সার্বিক সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল হাকিম।
 
অভিযানকালে ঘটনাস্থল থেকে ২টি একনলা বন্দুক, ১টি এলজি এবং ২০ রাউন্ড কার্তুজ উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদগুলো অবৈধ বলে নিশ্চিত করেছে পুলিশ।
 
পুলিশের সূত্রে আরও জানা যায়, এসব অস্ত্র ব্যবহার করে এলাকায় অপরাধ সংঘটনের আশঙ্কা ছিল। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
 
নোয়াখালী জেলা পুলিশ গণমাধ্যমকে জানায়, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ :

২১ জানুয়ারি, ২০২৬,  7:54 PM