ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

মুন্সিগঞ্জে দোকান থেকে ৬ লাখ টাকার কাপড় ও নগদ টাকা ডাকাতি: ৪ জন গ্রেপ্তার

#
news image

মুন্সিগঞ্জের শ্রীনগরের বীরতারা বাজারে নৈশপ্রহরীদের বেঁধে কাপড়ের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার দুই মাস পর রহস্য উদঘাটন করেছে পুলিশ।
এই ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
একই সাথে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল এবং ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।
আজ বুধবার সকালে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়।
মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত বছরের ১৯ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে শ্রীনগর থানাধীন বীরতারা বাজারে একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। ডাকাতরা বাজারের নৈশপ্রহরী শামীম মিয়া ও শওকত শেখকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে দোকানের পাশে ফেলে রাখে। এরপর তারা ‘‘মায়ের দোয়া বস্ত্রালয়’’ ও ‘‘আব্দুল্লা ফ্যাশন হাউজ” নামক দুটি দোকানের শাটার ভেঙে প্রায় ৬ লাখ টাকার কাপড় ও নগদ টাকা লুট করে একটি পিকআপে করে পালিয়ে যায়।
এই ঘটনায় মামলা দায়েরের পর পুলিশ তদন্তে নামে।প্রথমে ঘটনায় জড়িত ডাকাত মো. রাজিব বেপারী ও মো. সুজনকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ সকালে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে মো. হাবিব ওরফে জসিম ও লুণ্ঠিত মালামাল রাখা আসামী মো. জাহিদ হোসেন ওরফে পারভেজকে গ্রেফতার করা হয়।
পরে জাহিদের ঢাকার শ্যামপুরের দোকান থেকে লুণ্ঠিত ২০টি লুঙ্গি, ১৯টি শাড়ি, ২৬টি থ্রি-পিস, ১৭টি গামছা এবং ১৩০ গজ থান কাপড় উদ্ধার করা হয়।
এছাড়া ডাকাতিতে ব্যবহৃত পিকআপ ভ্যানটিও (ঢাকা মেট্রো ন ২৩-২২৮৯) জব্দ করেছে পুলিশ।
চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ সুপার।

আবুল কাশেম, মুন্সীগঞ্জ প্রতিনিধি :

২১ জানুয়ারি, ২০২৬,  8:17 PM