ঢাকা ২৫ এপ্রিল, ২০২৬
শিরোনামঃ
গাজীপুরে সংগীতা আইডিয়াল হাই স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন  গুদারা খালের বাঁধ অপসারণ: উচ্ছ্বসিত স্থানীয়রা বড়লেখায় উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নাসির উদ্দিন আহমদ মিঠু এমপি কোম্পানীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নিচ্ছেন সাড়ে ৪ লাখ শিক্ষার্থী জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান বাংলাদেশের দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.১২ বিলিয়ন মার্কিন ডলার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ বানারীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী সুযোগ নিতে পারে জামায়াত

চট্টগ্রামে জুলাই বিপ্লবে আহত ৭ সহযোদ্ধাকে পুনর্বাসনের উদ্যোগ

#
news image

জুলাই ছাত্র বিপ্লবে চট্টগ্রামে আহত সাতজনকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। মেজর (অব.) আহমেদ ফেরদৌসের সহযোগিতায় চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজ এই উদ্যোগ নেন। সেই সঙ্গে তাদের সম্মননাও প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে আহত সাতজনই প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন। তারা হলেন- জুনায়েদ ইসলাম, আবুল কাশেম, সৈকত দাস, মো. ইউনুছ, সাগের উল্লাহ, মো. সায়েম ও মো. জুয়েল।

চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে আহত সহযোদ্ধাদের সম্মাননা ও পুনর্বাসনের এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিয় সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, ‘আন্দোলনে রক্তদানকারী সব আহতদের আমরা দ্রুততম সময়ের মধ্যে পুনবার্সনের ব্যবস্থা করবো। তবে, একটা কথা জানিয়ে দিতে চাই এ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্রকারীরা পাঁয়তারা করছে। দিল্লির মদদে দীর্ঘ ১৫/১৬ বছরে এ দেশ পরিচালিত হয়েছে। দিল্লির প্রেসক্রিপশনে ফ্যাসিস্ট মুজিবের খুনিকন্যা শেখ হাসিনা এ বাংলাদেশ চালিয়েছে। আমরা এ দেশে কোনো আধিপত্যবাদী দেশের ষড়যন্ত্রকে প্রশ্রয় দেব না। আমরা এ বাংলাদেশে মুজিববাদের কবর রচনা করবো।’

সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, ‘যারা জুলাইকে ভুলে যায় তারা তাদের অস্তিত্বকে ভুলে যাবে। যারা জুলাইকে ভুলে যাবে তারা আমাদের আহত ভাইদের ভুলে যাবে। যে বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যুদ্ধে নেমেছিলাম সে বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধতা গুরুত্বপূর্ণ। আমরা এমন একটা দেশ গড়তে চাই যে দেশে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে শান্তিতে বসবাস করবে।’

শহিদ জসিমের মা উপস্থিত থেকে বলেন, ‘আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আমার ছেলেকে যারা মেরে ফেলেছে তাদের ফাঁসি চাই।’

মেজর (অব.) আহমেদ ফেরদৌসের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার হাসিব আজিজ, বিশিষ্ট কবি ও সাহিত্যক ফরহাদ মজহার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ এনাম, আফিয়া, সাইফুল ইসলাম, সাদিয়া ও নীলা আফরোজ প্রমুখ। 

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২৪,  10:58 PM