ঢাকা ০৯ জুন, ২০২৬
শিরোনামঃ
চাখার-মীরেরহাট সড়ক সংস্কারে চরম ধীরগতি: দীর্ঘদিন ধরে ভোগান্তিতে হাজারো মানুষ বঙ্গোপসাগর রক্ষার শপথ নিলেন শতাধিক তরুণ পরিবেশকর্মী ইসরাইলবিরোধী সামরিক অভিযান স্থগিতের ঘোষণা ইরানের জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ শিল্পকলায় উদীয়মান নাট্যনির্দেশকদের বিশেষ প্রশিক্ষণ সিলেট অঞ্চলের প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলার বিজয়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জেলা প্রশাসক  হবিগঞ্জ নওগাঁয় ৪০ লাখ টাকার গাঁজা উদ্ধার, শীর্ষ দুই মাদক সম্রাট গ্রেফতার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষক বঞ্চিত, তালিকায় স্বজনপ্রীতির, শাল্লায় কৃষকদের প্রতিবাদ মিছিল  নীলফামারীর ডোমার বিএডিসি খামারে  মাটির উর্বরতা ফিরাতে ধইঞ্চা চাষ ফটিকছড়িতে বিষপানে যুবকের আত্নহত্যা

উখিয়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত আটক

#
news image

কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী এবং মাদক কারবারিদের আটক করা হয়েছে।

গতকাল রাত ০২ ঘটিকায় বালুখালী ১ নং ওয়ার্ড এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে স্থানীয় ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী 'জুলু ডাকাত' ওরফে জুলুর পুত্র সন্ত্রাসী আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং তাদের একজন সহযোগী বাঙালি সদস্যকে আটক করা হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে সন্ত্রাসীদের অপতৎপরতা দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে বালুখালী ও পার্শ্ববর্তী এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি এবং অস্ত্র প্রদর্শনের মাধ্যমে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছিল।
যৌথ বাহিনীর তল্লাশিতে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে, ১টি বিদেশি পিস্তল, ১টি একে-২২ রাইফেল, ১টি দেশীয় পিস্তল এবং ২টি একনলা বন্দুক, ১টি পিস্তল ম্যাগাজিন, ২টি রাইফেল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তলের গুলি, ৮৯ রাউন্ড রাইফেলের গুলি এবং ২টি কার্তুজ, ২টি দেশীয় ধারালো অস্ত্র এবং ২টি ওয়াকি-টকি সেট।
আটককৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত সমস্ত সরঞ্জাম পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের কঠোর ও সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

১১ ফেব্রুয়ারি, ২০২৬,  3:06 PM