কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের মতবিনিময়
মোহাম্মদ উল্যা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, 9:20 PM

নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্যমোঃ ফখরুল ইসলাম কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় তিনি চিকিৎসকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা ও পেশাগত চ্যালেঞ্জ মনোযোগ দিয়ে শোনেন।
সভায় চিকিৎসকেরা হাসপাতালের অবকাঠামোগত সীমাবদ্ধতা, জনবল সংকট, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের ঘাটতি এবং অতিরিক্ত রোগীর চাপের বিষয় তুলে ধরেন।
বিশেষ করে জরুরি বিভাগ ও বহির্বিভাগে চিকিৎসাসেবা দিতে গিয়ে নানা প্রতিবন্ধকতার কথা জানান তাঁরা।
সংসদ সদস্য ফখরুল ইসলাম এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দিয়ে বলেন, সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জাম নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন, যাতে রোগীরা প্রয়োজনীয় ওষুধপত্র পেতে কোনো ধরনের হয়রানির শিকার না হন।
সভায় তিনি বলেন, চিকিৎসা নিতে এসে কোনো রোগী যেন বিনা চিকিৎসায় বাড়িতে ফিরে না যায়। স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় স্বাস্থ্যসেবার মান আরও গতিশীল ও মানবিক করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন, এবং তিনি জনবল ও সরঞ্জাম সংকট দ্রুত সমাধানের আশ্বাস দেন।
সভা শেষে হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত চিকিৎসক ও কর্মকর্তারা।

সম্পর্কিত