ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

দেবরের হাত ধরে স্বামীর ঘর ছাড়ার ঘটনায় সরিষাবাড়ীতে তোলপাড়

#
news image

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের মাটিয়াজানি গ্রামে এক দাম্পত্য ও পারিবারিক জটিলতাকে কেন্দ্র করে তিন দিন ধরে চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে মাটিয়াজানি গ্রামে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়। 
স্থানীয় সূত্রে জানা গেছে, মোরশেদা নামের এক গৃহবধূ দীর্ঘ সাত বছর ধরে স্বামী লাভলু মিয়ার সঙ্গে দাম্পত্য জীবনযাপন করছেন। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, গত দুই বছর ধরে তার চাচাতো দেবর শান্ত মিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
এরই ধারাবাহিকতায় গত শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে স্বামীর উপার্জিত প্রায় ৭৫ হাজার টাকা নিয়ে শান্ত মিয়ার সঙ্গে তিনি বাড়ি ত্যাগ করেন বলে পরিবার দাবি করেছে। বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর গাজীপুরের বাইপাইল এলাকা থেকে দুজনকে উদ্ধার করে এলাকায় নিয়ে আসেন।
পরবর্তীতে স্থানীয় মাতাব্বর হারেজ আলী ও আব্দুল আজিজ (নসু)-এর মধ্যস্থতায় মোরশেদাকে পুনরায় স্বামীর ঘরে ফিরিয়ে দেওয়া হয়।
তবে এলাকাবাসীর দাবি, স্বামীর ঘরে অবস্থান করলেও মোরশেদা এখনো শান্ত মিয়ার সঙ্গে সংসার করার ইচ্ছার কথা প্রকাশ করছেন। এ ঘটনাকে কেন্দ্র করে গ্রামে চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, মোরশেদার স্বামী লাভলু মিয়া মাটিয়াজানি গ্রামের রাজা মিয়ার ছেলে এবং অভিযুক্ত শান্ত মিয়া একই গ্রামের নাজিমুদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বিষয়টি পারিবারিক ও সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চলছে। তবে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

সরিষাবাড়ী (জামালপুর ) প্রতিনিধি :

২৪ ফেব্রুয়ারি, ২০২৬,  9:22 PM